ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৫৯ নেতাকর্মী জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খুরশিদ আলমের আদালতে ৬১ নেতাকর্মী হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে
বিজ্ঞ বিচারক যুবদলের জেলা আহ্বায়ক রওশন বিন কদর মিরণ, মীর ফজলে ইলাহী
শিমুল ও
বিএনপি নেতা শাহজাহান আলীসহ ৫৯ জনের জামিন মঞ্জুর করেন।মামলায় ঝিনাইদহ পৌর ছাত্রদল নেতা মাসুম ও উজ্জলের জামিন নামুঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানো হয়।
বিএনপি নেতাদের আইনজীবীরা জানান, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন ও মোজাম্মেল হক চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি মিছিল বের করলে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় গত ২১ মে মামুন হুসাইন নামে ঝিনাইদহ যুবলীগের এক নেতা সদর থানায় ৮৩ জনে বিরুদ্ধে সদর থানায় মামলা হয়।
বিএনপি নেতাদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এস এম মশিয়ার রহমান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দবির হোসেন।
এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান জামিন প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বাকিদেরও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন