![]() |
| ২ মাথা ৪ হাত বিশিষ্ট অদ্ভূত শিশু |
জানা গেছে, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মূলগাঁও গ্রামের শংকর চন্দ্র বর্মনের স্ত্রী ইতি রানী বর্মন সোমবার রাতে প্রসব ব্যথা অনুভব করলে তাকে রৌশন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার জানান তার গর্ভের মেয়াদ ১০ মাস পেরিয়ে গেছে। তাকে জরুরী ভিত্তিতে সিজার করতে হবে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯ টায় নরসিংদী সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ আনজুমান সুলতানা জরুরী ভিত্তিতে ইতি রানী বর্মনের সিজারিয়ান অপারেশন করেন। প্রসুত বাচ্চাটির ২ মাথা, ৪ হাত, ২ পা এবং পিছনের দিকে লেজের মত একটি বাড়তি অংশ রয়েছে। এই অদ্ভুত শিশুটি দেখে অনেকেই প্রথমে ভয়ে আতকে উঠে। পরে এ খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল সহ সারা এলাকায় ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। শত শত লোক এই অদ্ভুত শিশুটিকে দেখার জন্য হাসপাতালে ভীড় জমায়। এ ব্যাপারে প্রসুতি ইতি রানী বর্মনের অনুভূতি জানতে চাইলে ইতি রানী জানান সবই স্রষ্টার ইচ্ছা। ইতোপূর্বে কয়েকদফা আলট্রাসনোগ্রাম করা হয়েছে। কিন্তু ছবিতে শিশুটির এ ধরনের কোন অদ্ভুত প্রতিকৃতি ধরা পড়েনি।
এদিকে কর্তৃবরত ডাক্তারের সাথে কথা বললে তিনি জানান, শিশুটির ভিতরের অবস্থা এখনই জানা সম্ভব নয়। কিছুদিন গেলে শিশুটি সুস্থ থাকলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুটির ভিতরে কটা হার্ট, কটা লিভার ও ফুসফুস, কটা পাকস্থলী, কটা কিডনী রয়েছে তা জানাযাবে। এরপর সিদ্ধান্ত নেয়া যাবে তাদেরকে আলাদা করা যাবে কি না। তবে ডাক্তার জানিয়েছে শিশু এবং প্রসুতি দুজনেই সুস্থ রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন