M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শনিবার, ৮ জুন, ২০১৩

মাত্র চারশত টাকার জন্য বৃদ্ধকে হত্যা

murder-300x165
সাতক্ষীরা: মাত্র চারশটাকা পরিশোধ না করতে পারায় হাশেম মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধকে ওজন মাপা বাটখারা দিয়ে আঘাত করে হত্যা করেছে দোকানি শহিদুল। বৃহস্পতিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার চণ্ডিপুর গ্রামে শিউলী স্টোরে ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ তালা উপজেলার জেয়ালানলতা গ্রামের বাসিন্দা।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, তালা উপজেলার জেয়ালানলতা গ্রামের হাশেম মোড়লের কাছে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার চণ্ডিপুর গ্রামের জবেদ খাঁর ছেলে মুদি ব্যবসায়ী শহিদুলের চারশটাকা পাওনা ছিল।

বৃহস্পতিবার শহিদুলের দোকানে হালখাতা অনুষ্ঠিত হলে হাশেম মোড়ল একশটাকা জমা করে বাকি তিনশটাকা আগামী মাসে পরিশোধ করবে বলে জানায়।

এতে ক্ষিপ্ত হয়ে বাটখারা দিয়ে হাশেম মোড়লের মাথায় আঘাত করে শহিদুল। পরে গুরতর আহত অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়ার পথে মারা যান তিনি।

খবর জানাজানি হলে এলাকার লোকজন ঘাতক শহিদুলকে ধাওয়া করলে সে পালিয়ে যায়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তে জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

কোন মন্তব্য নেই:

Popular Posts