M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

কেমিক্যালমুক্ত আম চেনার উপায়


http://www.wallpaperswala.com/wp-content/gallery/mango/mango-fruit-on-mango-tree.jpgঢাকা : আম সম্পর্কে নতুন করে কি কিছু বলার আছে? না নেইএখন তো আমেরই মৌসুম চলছেযিনি কি-না মোটেই আম ভালোবাসেন না, এ মৌসুমে তিনিও একবার হলেও চেখে দেখেনভারতীয় উপমহাদেশে আম কয়েক হাজার বছর ধরে চাষাবাদ চলছে বাংলাদেশ এবং ভারত এ যে প্রজাতির (species) আম চাষ হয় তার বৈজ্ঞানিক নাম Mangifera indica. এটি Anacardiaceae পরিবারের সদস্য তবে পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম আছেআমের বিভিন্ন জাতের মাঝে আমরা মূলত ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসা, অরুনা, আম্রপালি, মল্লিকা, সুবর্নরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপূরী, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, সূর্যপূরী, পাহুতান, ত্রিফলা ইত্যাদির দেখা পাই

কিন্তু কেবল দেখা পেলে কি হবে? আজকাল সব কিছুতেই ভেজাল আর ফল/ সবজি মানেই হচ্ছে কেমিক্যালযুক্ততাহলে এখন উপায়? কি করে চিনবেন রাসায়নিক মুক্ত আম? কেনার সময় ক্রেতা যদি একটু সচেতন থাকেন, তাহলেই কিন্তু চিনে নেওয়া সম্ভব রাসায়নিক মুক্ত আমআসুন জেনে নেই

১.প্রথমেই লক্ষ্য করুন যে আমের গায়ে মাছি বসছে কি-নাফরমালিন যুক্ত আমে মাছি বসে না

২.আম গাছে থাকা অবস্থায়, বা গাছ পাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকেকিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর

৩.কারবাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীনকেননা আম গুলো কাঁচা অবস্থাতেই পেড়ে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয়গাছ পাকা আমের ত্বকে দাগ পড়বেই

৪.গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবেগোঁড়ার দিকে গাঢ় রঙ হবে, সেটাই স্বাভাবিককারবাইড দেওয়া আমের আগাগোড়া হলদেটে হয়ে যায়, কখনো কখনো বেশি দেওয়া হলে সাদাটেও হয়ে যায়

৫.হিমসাগর ছাড়াও আরও নানান জাতের আম আছে যা পাকলেও সবুজ থাকে, কিন্তু অত্যন্ত মিষ্টি হয়গাছপাকা হলে এইসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়েওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীর হয় মসৃণ ও সুন্দর

৬. আম নাকের কাছে নিয়ে ভালো করে শুঁকে কিনুনগাছ পাকা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবেওষুধ দেওয়া আম হলে কোনও গন্ধ থাকবে না, কিংবা বিচ্ছিরি বাজে গন্ধ থাকবে

৭.আম মুখে দেওয়ার পর যদি দেখেন যে কোনও সৌরভ নেই, কিংবা আমে টক/ মিষ্টি কোনও স্বাদই নেই, বুঝবেন যে সে আমে ওষুধ দেওয়া।\

৮. আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিনএমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে নাগাছ পাকা আম হলে গন্ধে মৌ মৌ করে চারপাশওষুধ দেওয়া আমে এ মিষ্টি গন্ধ হবেই না


কোন মন্তব্য নেই:

Popular Posts