M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শনিবার, ১ জুন, ২০১৩

ঈশ্বরদীর মোকারামপুরে স্বেচ্ছা শ্রমে রাস্তা মেরামত

undefinedঈশ্বরদী উপজেলার মূলাডুলি ইউনিয়নের মোকারামপুর গ্রামের স্থায়ীবাসিন্দারা একত্রিত হয়ে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে রাস্তা মেরামত করে উপজেলায় নজির সৃষ্টি করেছেনবর্ষায় মোকারামপুরের মানুষের একমাত্র চলাচলের রাস্তা নষ্ট হয়ে যায়।  দীর্ঘদিন থেকে মূলাডুলি ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের একথা জানানোর পরেও তা মেরামতের উদ্যোগ না নেয়ায় গতকাল শনিবার সকালে
মোকারামপুরের প্রায় দুই শতাধিক মানুষ একত্রিত হয়ে নিজেরাই স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ওই রাস্তাটি রাস্তা মেরামত করেন।  

স্বেচ্ছা শ্রম দিতে আসা মোকারামপুরের স্থায়ীবাসিন্দা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আবু সাঈদ বলেন, ভোটের সময় সবাই প্রতিশ্রুতি দিয়ে যায়, ভোট শেষ হলে আর কারও,কোন খবর থাকেনামোকারামপুরের রাস্তাটি বর্ষায় নষ্ট হয়ে যাওযার পর বেশ কয়েক বার ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা ও মেম্বরদের মেরামতের জন্য অনুরোধ করেও কাজ না হওয়ায় নিজেদের প্রয়োজনে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে কাজ শুরু করেছিতিনি আরও বলেন এভাবে আমাদের মতো অন্যান্য এলাকার মানুষ কাজ করলে চেয়ারম্যান মেম্বরদের তেল মাখাতে হবেনা 

স্বেচ্ছা শ্রম দিতে আসা মোকারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, এই রাস্তাটি মোকারামপুরবাসির চলাচলের একমাত্র প্রধান রাস্তারাস্তা মেরামতের জন্য মূলাডুলি ইউপির চেয়ারম্যান ও মেম্বরদের কাছে বারং বার ধর্ণা দিয়েও কোন কাজ হয়নিঅবশেষে এলাকাবসির চলাচলের কথা চিন্তা করে নিজেরাই স্বেচ্ছা শ্রমের মাধ্যমে মেরামতের উদ্যোগ নিয়েছি

মূলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা বলেন, আমার কাছে মোকারামপুরের রাস্তা মেরামতের জন্য কখনোই কেউ আসেনিমোকারামপুরের রাস্তা মেরামতের বিষয়টি আমার জানা নেইবর্তমানে ৪০ দিনের কর্মসৃজন কাজ চলছে রাস্তা মেরামতের কথা আমাকে জানানো হলে আমি ওই রাস্তাটি মেরামত করে দিতাম

কোন মন্তব্য নেই:

Popular Posts