ঢাকা: ইউরোপে অতিরিক্ত ওজনের মানুষের সংখ্যা দিনদিন বেড়ে
চলেছে৷ দেখা দিচ্ছে মোটা মানুষের মধ্যে নানা
অসুখ-বিসুখ – যা অবশ্যই চিন্তার বিষয়৷ ইউরোপীয়
ইউনিয়নের সবগুলো দেশেই গত কয়েক শতক ধরে এই সমস্যা শুরু হয়েছে৷ জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অতিরিক্ত
মোটা হওয়ার
সমস্যার বিরুদ্ধে সাবধানবাণী
উচ্চারণ করেছে৷
হাঙ্গেরিতে মোটা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ইউরোপের সবগুলো দেশের মধ্যে অতিরিক্ত ওজনের সমস্যায় এক নম্বরে হাঙ্গেরি, তারপর
ইংল্যান্ড, তৃতীয় আয়ারল্যান্ড
আর চতুর্থ মালটা৷ পাঁচ নম্বরে লুক্সেমবুর্গের স্থান৷
জার্মানি রয়েছে ১৮ নম্বরে।তুলনামূলকভাবে জার্মানির অবস্থা এতটা খারাপ নয়৷ পরিসংখ্যানে দেখা গেছে জার্মানিতে মানুষের বয়সের সঙ্গে সঙ্গে
ওজনও বাড়ে৷ তবে কিশোর-কিশোরীদের মধ্যে মোটা
হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়৷ আনুমানিক
হিসেব – ইউরোপে মোটা মানুষের সংখ্যা বছরে এক মিলিয়ন বাড়ছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন