M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

সোমবার, ৩ জুন, ২০১৩

জিয়া খানের মৃত্যুতে বলিউডে শোক

ঢাকা : বলিউড তারকা জিয়া খানের মুত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা। সোমবার রাতে মুম্বাইয়ের জুহু আবাসিক এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জিয়া খান।


সোমবার আনুমানিক রাত ১১টার দিকে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ। তবে তিনি মৃত্যুর আগে কিছু লিখে রেখে যাননি।

জিয়া খান ব্যক্তিগত জীবনে হতাশায় ভুগছিলেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

মে মাসের ২৪ তারিখে তিনি তার টুইটারে সর্বশেষ টুইট করেন। শেষবার তিনি টুইটারে লিখেছিলেন, ‘দুঃখিত, আমি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছি। টুইটার থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। আসলে অনেক সময় আমাদের পুরোনো স্মৃতি মনে করার জন্য সময় দরকার হয়।’

জিয়া খানের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। পরে তিনি অভিনয়ে ক্যারিয়ার তৈরির লক্ষ্যে ভারতে চলে আসেন। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী নাফিসা নামেও পরিচিত।

জিয়া খান অমিতাভ বচ্চনের সঙ্গে রাম গোপাল ভার্মার ‘নিঃশব্দ’ সিনেমায় অভিনয় করার মাধ্যমে আলোচনায় আসেন। আমির খানের সঙ্গে ‘গজনি’ ও অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল’ চলচ্চিত্রে অভিনয় তার ক্যারিয়ারে মাইলফলক যোগ করে।

এদিকে, জিয়া খানের মৃত্যুতে বলিউড অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন।
অমিতাভ বচ্চন তার টুইটারে লিখেছেন, কি..!!! জিয়া খান??? কি হয়েছিলো? এটা কি সত্যি? অবিশ্বাস্য!!!

শহিদ কাপুর তার টুইটারে লিখেছেন, ‘জিয়া খানের মৃত্যুর খবর শুনে মর্মাহত হয়েছি। তার আত্মার শান্তি হোক।’

কোন মন্তব্য নেই:

Popular Posts