M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শনিবার, ২২ জুন, ২০১৩

দৌলতপুর সীমান্ত থেকে ২ বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশী যুবক দুর্লভ (২৬) ও শাবাজ আলী  (৩০) নামে ২ বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফদুর্লভ দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপির ঠাকুরপাড়া এলাকার ইয়ার মন্ডলের ছেলেআর শাবাজ আলীর বাড়ি উপজেলার আল্লারদর্গা এলাকায়এদের  ফেরত চেয়ে বিজিবি' বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলেও তাদের ফেরত না দিয়ে ভারতীয় কারাগারে প্রেরণ করেছে বিএসএফ বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে  রামকৃষ্ণপুর ইউনিয়নের ও ভারত সীমান্তের চুয়াপাড়া নামক স্থান থেকে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুর্লভ ও শাবাজ দুই বাংলাদেশীকে আটক করেজানাযায়, তারা ২ জন ভারতের কেরালায় দিন মজুরের কাজ করে ঐ সীমান্ত এলাকা দিয়ে বাড়ী ফিরছিলএ ব্যাপারে রামকৃঞ্চপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল বাসার জানান, আমরা জানার পর বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশী যুবককে কে ফেরত চেয়ে পত্র দিলে রামকৃঞ্চপুর ইউপির চল্লিশপাড়া এলাকার ৮৫/১০ এস পিলারের কাছে বৃহস্পতিবার বেলা ৫ সময় বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্টিত হয়কিন্তু বিএসএফ তাদের ফেরত না দিয়ে শুক্রবার জলঙ্গী থানার মাধ্যমে বহরমপুর কারাগারে প্রেরণ করেছে

কোন মন্তব্য নেই:

Popular Posts