M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৩

বাংলাদেশ অনলাইন নিউজ এসোসিয়েশেন (বিওএনএ) এর যাত্রা শুরু

অনলাইন সংবাদপত্রের সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ এসোসিয়েশেন (বিওএনএ) এর যাত্রা শুরু হল আজ। উল্লেখ্য নিজেদের মধ্যে সংগঠিত হবার লক্ষ্যে বিভিন্ন অনলাইন সংবাদপত্রের সম্পাদক ও প্রতিনিধিগণ বিগত কিছুদিন থেকে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে আসছিল। গতকালের বৈঠকে তারা নিজেদের একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনভুব করেন এবং সকলেই একটি সংগঠন তৈরীর ব্যাপারে একমত পোষণ করেন।  এরপর সর্বসম্মতিক্রমে "বাংলাদেশ অনলাইন নিউজ এসোসিয়েশেন (বিওএনএ)" নামে অনলাইন সংবাদপত্রের সংগঠনটি তৈরী করেন।

একই সভায় সর্বসম্মতিক্রমে "প্রিয়দেশ" পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান খান কে আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক টিটো খানকে যুগ্ন আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির চূড়ান্ত অনুমোদনের আগ পর্যন্ত এই আহ্বায়ক কমিটি বহাল থাকবে।

সভায় আরো উপস্থিত ছিলেন ডিবিএস নিউজের সম্পাদক গোলাম মোর্শেদ, নিউজ ওয়ার্ল্ডের সম্পাদক রাশিদুল হাসান, ওএনবিনিউজের সম্পাদক মইনুল ইসলাম, শিরোমনি নিউজের সম্পাদক সাহিদুর রহমান সহ আরো ১৪ টি অনলাইন সংবাদপত্রের প্রতিনিধি। এছাড়াও আরো ৩৩ টি অনলাইন সংবাদপত্র এই সংগঠনের সাথে একাত্নতা ঘোষণা করে এতে যোগ দিয়েছে।

সংগঠনটির নব নির্বাচিত আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন এই সংগঠনের মূল লক্ষ্য হবে সরকারের কাছে আমাদের দাবী-দাওয়া তুলে ধরা। অনলাইন সংবাদপত্র যেন নিয়মিত সরকারী বিজ্ঞাপন পায় সে লক্ষ্যে যথাযথ কতৃপক্ষের কাছে এর যথার্থতা তুলে ধরা এবং নামমাত্র ফি দিয়ে সহজ শর্তে সকল অনলাইন পত্রিকাকে অনুমোদন দিয়ে একটি সংবাদপত্রবান্ধব নীতিমালার আওতায় যেন সরকার অনলাইন সংবাদপত্র গুলোকে আনে সে লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়া, সর্বোপরী অনলাইন সংবাদপত্রও যেন প্রিন্ট মিডিয়ার মত মর্যাদা ও অধিকার পায় সেই চেষ্টা চালিয়ে যাওয়া এবং অনলাইন পত্রিকাগুলোর স্বার্থসংরক্ষণ।


কোন মন্তব্য নেই:

Popular Posts