M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

সোমবার, ৩ জুন, ২০১৩

দিনাজপুরে লোহার খনির সন্ধান

undefined
হৃদয় আহম্মেদ.:::. দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মশিদপুরে ভূগর্ভের প্রায় এক হাজার ৮৮৮ ফুট নিচে তিন মিটার পুরু লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনির সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) খনিটি আবিষ্কার করেছে। জিএসবির
কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ভূগর্ভের খনিতে ম্যাগনেটাইট আবিষ্কার এই প্রথম। তবে ব্রহ্মপুত্র-যমুনার পলিবাহিত এবং কক্সবাজারে সমুদ্রতটের বালুতে ম্যাগনেটাইটের উপস্থিতি আরও আগে নিশ্চিত হয়েছে। ম্যাগনেটাইট হচ্ছে চুম্বকজাতীয় একটি খনিজ পদার্থ, যার মধ্যে 'আয়রন ডাই-অক্সাইড' থাকে। হাকিমপুরে খনির প্রায় দেড় হাজার ফুট গভিড়ে চুনাপাথরেরও (লাইম স্টোন) সন্ধান পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই:

Popular Posts