M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ৫ জুন, ২০১৩

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত


কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বুধবার বিশ্ব পরিবশে দিবস উদযাপিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই  উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে জাতীয় সম্পদের সুষ্ঠ ব্যবহারে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করা আবশ্যক। এ প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একাত্মা হয়ে বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সমাবেশ, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকালে শহরের সিঙ্গার মোড়ে শিশু কিশোর ও সূধী সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, সুধী, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করে। র‌্যালীটি শহরের প্রধান এন এস সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে এ বছরের প্রতিপাদ্য বিষয় 'ভেবেচিন্তে খাই-অপচয় কমাই'-এর উপর বিষয় ভিত্তিক আলোচনা করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন ও এডাবের সহ-সভাপতি সালমা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমান। আলোচনা শেষে পরিবেশ সংরক্ষনে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

Popular Posts