M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ১৯ জুন, ২০১৩

ভেড়ামারায় বিএনপির ১০ নেতা: কর্মী জেল হাজতে

http://www.onnews24.com/wp-content/uploads/2012/10/Arrest5_81.jpg
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মী'র জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ভেড়ামারা আমলী আদালত (৩য়)'র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুল ইসলাম'র আদালতে তারা হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সুত্র জানায়, যথাযোগ্য মর্যদায় মহান মে দিবস উৎযাপনের লক্ষ্যে শহরের দক্ষিন রেলগেট এলাকায় আলোচনা সভার আয়োজন করেছিল উপজেলা শ্রমিক দল। এরই এক পর্যায়ে কে বা কাহারা কয়েকটি গাড়ী ভাঙচুর করে। পরে বেলাল হোসেন তার মালিকানাধীন একটি ট্রাক ভাঙচুরের অভিযোগ এনে ঐদিন ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এবং রেল বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক শামিম রেজা শামীম, যুবদলের যুগ্ন আহবায়ক ফয়জুল হক চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোখলেস উদ্দিন, ভেড়ামারা পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হাসান ইমাম লিটন, শ্রমিক নেতা জাহাঙ্গীর খান, দুলাল খান, ছাত্রদল নেতা রাজীব, শোভন ও রুবেল আলী এই ১০ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করা হয়।
এই মামলাতেই স্বশরীরে হাইকোর্টে হাজির হয়ে বিএনপির ১০ নেতাকর্মী আগাম জামিন প্রার্থনা করলে বিচারপতি এনায়েতুর রহিম ও আকরাম হোসেন'র যৌথ বেঞ্চ দীর্ঘ শুনানী শেষে তাদের ২ মাসের
অর্ন্তবর্তীকালীন জামিন দেন।
জামিনের মেয়াদ শেষ হলে গতকাল বুধবার ১০ নেতাকর্মী ভেড়ামারা আমলী আদালত (৩য়)'র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুল ইসলাম'র আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই:

Popular Posts