M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ১২ জুন, ২০১৩

মারা গেলেন সবচেয়ে বেশি বছর বয়সী ব্যক্তি

মারা গেলেন সবচেয়ে বেশি বছর বয়সী ব্যক্তি ঢাকা: বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি জাপানের জিরোমন কিমুরা মারা গেছেন। তার বয়স হয়েছিল ১১৬ বছর ৫৪ দিন। ইতিহাসের রেকর্ড অনুযায়ী, তিনিই মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী পুরুষ। বুধবার জাপান সরকার এক বিবৃতিতে কিমুরার মৃত্যুর খবর প্রকাশ করে। কিয়োটো শহরে স্বাভাবিক প্রক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।


কিমুরা ৭ সন্তান, ১৪ জন নাতি, ২৫ জন প্রপৌত্র ও ১৩ জন প্রপ্রপৌত্র রেখে গেছেন।

১৮৯৭ সালের ১৯ এপ্রিল কিমুরা জন্মগ্রহণ করেন। তিনি অবসরে যাওয়ার আগ পর্যন্ত স্থানীয় একটি পোস্টঅফিসে চাকরি করেছেন। ৯০ বছর বয়সেও তিনি তার সন্তানদের চাষবাসের কাজে সাহায্য করতেন।

গত ডিসেম্বরে তার আগের দীর্ঘজীবী ১১৫ বছর বয়সে মারা গেলে কিমুরার নাম সবচেয়ে দীর্ঘজীবী জীবিত ব্যক্তি হিসেবে গিনেজ বুক অব রেকর্ডসে উঠে আসে। সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা পুরুষ হিসেবেও তার নাম ঘোষণা করে গিনেজ বুক।

স্বজনরা কিমুরাকে আশাবাদী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন মানুষ হিসেবেই জানতেন। গত ডিসেম্বর এক সাক্ষাৎকারে তার ভাতিজা তামোতসু মিয়াকে জানিয়েছিলেন, কিমুরার মধ্যে বেঁচে থাকার তীব্র ইচ্ছা রয়েছে।

১১৫তম জন্মদিনে কিমুরার কাছে তার এই দীর্ঘজীবনের রহস্য জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন, এর কারণ তার জানা নেই।

প্রসঙ্গত, মানব ইতিহাসের সবচেয়ে বেশি বছর বেঁচে থাকা ব্যক্তি ফ্রান্সের জিয়ানে কালমেন্ট। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই নারী।

কোন মন্তব্য নেই:

Popular Posts