মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরের বাঘরা বুইচাপাড়া গ্রামের
দিন মজুরের কন্য ৯ম শ্রেনীর মাদ্রাসাছাত্রী (১৪) সন্ত্রাসিদের দ্বারা
ধর্ষণের শিকার হয়েছে। বাঘরার কুখ্যাত সন্ত্রাসি সাদ্দাম বাহিনীর প্রধান
সাদ্দাম(৩৭) ও তার সহযোগী কাওসার(২২) এ ঘটনা ঘটিয়েছে।
সন্ত্রাসি
সাদ্দাম বিভিন্ন থানায় ও আদালতে ১৪টি মামলার আসামি । এ ঘটনায় পরের দিন
সকালে লজ্জায় ঘৃনায় ধর্ষিতা মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় বলে
জানিয়েছেন তার মা ছায়েরা বেগম।
সন্ত্রাসি সাদ্দাম বাহিনির প্রধান
সাদ্দাম ও তার দলবল ওই মেয়েটির বাড়ি এসে পরের দিন দিনে দুপুরে নানান
হুমকিধুমকি দিয়ে যায় বলেও ছায়েরা বেগম সাংবাদিকদের জানান।
পরে
শুক্রবার সকালে শ্রীনগর থানায় ধষীতার মা ছায়েরা বেগম বাদী হয়ে একটি অভিযোগ
দায়ের করলে পুলিশ সন্ত্রাসিদের দ্বারা প্রভাবিত হয়ে তা ভিন্নখাতে নিয়েছে
বলে অভিযোগ পাওয়া গেছে।
বাদী অভিযোগ করেছেন ধর্ষণ মামলার কিন্তু ওই
থানার এসআই হায়দার সেটা ছিড়ে ফেলে মেয়েটিকে ধর্ষনের চেষ্টার কথা উল্লেখ করে
অভিযোগ লিখে তাতে বাদীর স্বাক্ষর করান বলে অভিযোগ পাওয়া গেছে।
একাধিক
সূত্রে জানা গেছে সাদ্দাম বাহিনীর লোকজন প্রতিনিয়ত থানায় যাতায়াত করে এ
ছাড়া প্রায় ১৪ টি মামলা তার বিরুদ্বে থাকলেও সাদ্দাম বহাল তবিয়তে এলাকায়
সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
তার সাথে এসআই হায়দারের সক্ষতা রয়েছে
বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, জনৈক
ছায়েরা বেগম তার কাছে একটি অভিযোগ মৌখিক ভাবে জানালে সেটার দায়িত্ব এসআই
হায়দারকে দেওযা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন