বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান এবার দীর্ঘতম চুম্বনের
রেকর্ড গড়তে যাচ্ছেন বর্তমান সময়ের বলিউড ক্রেজ আনুশকা শর্মার সাথে। রাজকুমার হিরানির পরবর্তী ‘পিকে’ ছবিতে চুম্বনরত অবস্থায় দেখা যাবে এই
জুটিকে। অনেকেই দাবী করছেন, তাদের এই চুম্বন হতে যাচ্ছে বলিউডের ইতিহাসের
সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী চুম্বন।
বলিউডের প্রায় সব শীর্ষস্থানীয় নায়িকার সঙ্গে ইতোপূর্বে চুম্বনদৃশ্যে
অংশ নিয়েছেন আমির খান । এর মধ্যে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজা
হিন্দুস্তানি’ ছবিতে কারিশমা কাপুরের সঙ্গে চুম্বন দৃশ্যের কথা এখনো মনে
রেখেছেন ভক্তরা।
উল্লেখ্য, এ বছরেই মুক্তিপ্রাপ্ত ‘মাতরু কি বিজলী কা মানডোলা’ নামে একটি
ছবিতে আনুশকা শর্মা চুম্বন করেন আমির খানের ভাগ্নে ইমরান খানকে। ভাগ্নের
পরে এবার মামার চুম্বনের পালা দেখার জন্য অপেক্ষা করছে বলিউডভক্তরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন