M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩

ঝিনাইদহ সাব-রেজিস্ট্রারকে মারপিট,কার্যালয় ভাঙচুর

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ভাঙচুর ও সাব-রেজিস্ট্রার আবুল বাশারকে মারপিট করেছে আবুল কাশেম নামে এক দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ আবুল কাশেমকে ঘটনাস্থল থেকে আটক করেছে। আটক আবুল কাশেম ঝিনাইদহ সদর উপজেলার কুশোবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কার্যালয়
চলাকালীন এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার সহকারী উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে কার্যালয় চলাকালে ঝিনাইদহ সদর উপজেলা সব রেজিস্ট্রারের কার্যালয়ে ঢুকে টেবিল, চেয়ার ও মুল্যবান দলিলপত্র তছনছ করতে থাকে আবুল কাশেম।

এ সময় সাব রেজিস্ট্রার আবুল বাশার ভাঙচুরে বাধা দিলে আবুল কাশেম তাকে কিল-ঘুষি মারেন।

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার আবুল বাশার বাংলানিউজকে জানান, আবুল কাশেমকে তিনি চেনেন না এবং তিনি কি করণে কার্যালয়ে ঢুকে হঠাৎ ভাঙচুর করেছে তাও তিনি জানেন না।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে এই আবুল কাশেম বতর্মান মহাজোট সরকারের প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও শৈলকুপা এলাকার সাংসদ আব্দুল হাইকে প্রকাশ্যে দিবালোক ছুরিকাঘাত করে আহত করে।

কোন মন্তব্য নেই:

Popular Posts