M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

রংপুরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, লজ্জায় আত্মহত্যা

http://www.deshibarta24.com/wp-content/uploads/2012/06/rape-logo-2.jpegরংপুর : রংপুর মহানগরীতে ৭ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় লজ্জায় সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কারমাইকেল কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুশফিক রহমানক গ্রেফতার করেছে। অপরজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে।


এ ঘটনায় নিহত লিমার মা দু’জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, রংপুর মহানগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আল্লাহর দান ছাত্রাবাসে ঝি-এর কাজ করতেন নিহত ছাত্রীর মা। গত সোমবার ওই ছাত্রীর মা ওই মেসে কাজ করতে যাননি। বাড়িতে ভাত রান্না করে মেয়ের মাধ্যমে মেসে ভাত পাঠান। ওই সুযোগে লম্পট আব্দুর রাজ্জাক এবং মুশফিক রহমান জোর করে তাকে ধর্ষণ করে। এতে লিমা লজ্জায় তার বাড়ি নগরীর এরশাদনগরে এসে সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার আগে সে ধর্ষণের ঘটনা চিঠিতে উল্লেখ করে গেছে।

রংপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মো. শাহাবুদ্দিন খলিফা জানান, নিহত ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

Popular Posts