M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শনিবার, ৮ জুন, ২০১৩

আবারো গাংনীতে নারী ও শিশুসহ ৭ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত

আবারো রুগ্ন গরুর মাংস খেয়ে মেহেরপুরের গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের নারী ও শিশু সহ ৭ জন অ্যানথ্রাক্স আক্রান্ত  হয়েছে। এদের মধ্যে  ৭ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে ও  নাড়াচাড়া করায় তারা অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসকরা।

স্থানীয় সুত্রে জানা গেছে, রামদেবপুর গ্রামের মোক্তারুল ইসলামের একটি গরু কয়েক দিন আগে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে , গরুটি জবাহ করে মাংস বিক্রি করা হয়। এর পর থেকে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা দেয়। এদের মধ্যে রামদেবপুর গ্রামের শিশু আব্দুল্লাহ  (০২), আওলিয়া খাতুন (১১), মহাবুল ইসলাম (২৮), রশিদা খাতুন (৪০), মুক্তারুল ইসলাম (২৫), রেবেকা খাতুন (২৬) ও নিছারন খাতুনকে (২৮) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস ও নাড়িভুড়ি নাড়াচাড়া করায় তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হতে পারে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে গাংনী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রহলাদ কুমার মন্ডল (ভারপ্রাপ্ত) জানান,আমরা বিষয়টি জানতে পেরেছি, দ্রত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অবাধে রুগ্ন গরু ছাগল জবাই করছে পৌর এলাকার বাঁশবাড়িযা বাজারে করিম কসাই, সহ গাংনী বাজার,কাজিপুর,করমদু,বামুন্দীর কসাইরা। স্থানীয়রা জানায়,কর্তৃপক্ষের তদারকি না থাকা এসব রুগ পশু জবাই করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

Popular Posts