এ খবর দিয়েছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সুপরিচিত ম্যাগাজিন ম্যারি ক্লেয়ার।
এতে
বলা হয়, ওরোলা ডালবোট কিছু বুঝতে শেখার আগেই তার জন্মদাতা পিতাকে হারান।
তারপর তার মা মিত্তামোনি দ্বিতীয় বিয়ে করেন। তার এ স্বামীর নাম নোতেন। তার
আদরেই বড় হতে থাকে ওরোলা। নোতেন দেখতে শুনতে সুশ্রী। তার মুখভরা হাসি।
ওরালো যখন বড় হতে থাকেন তখন নোতেনকে দেখে ভাবতে থাকেন তার মা কত ভাগ্যবান।
নোতেনের মতো সুদর্শন একজন স্বামী কল্পনা করতে থাকেন ওরালো। কিন্তু যখন তার
মধ্যে বয়ঃসন্ধিক্ষণ আসে তখন অবাক হয়ে যান একটি তথ্য শুনে। তা হলো ওরালো
শিশু থাকতেই তার মা যখন নোতেনকে বিয়ে করেছেন সেই একই অনুষ্ঠানে নোতেনের
সঙ্গে ওরালোরও বিয়ে হয়ে গেছে। তখন ওরালোর বয়স ছিল মাত্র ৩ বছর। অর্থাৎ
ওরালোও এখন নোতেনের স্ত্রী। মান্দি উপজাতির প্রচলিত প্রথা অনুযায়ী এখন মা ও
মেয়ে দু’জনেই নোতেনের স্ত্রী। সে অবস্থায়ই তারা ঘর-সংসার করছেন। নোতেনের
সঙ্গে নিজের বিয়ের খবর জানতে পেরে ওরোলা বিস্মিত হয়েছিলেন। তিনি বলেছেন,
আমি একথা শোনার পর দৌড়ে পালিয়ে যেতে চেয়েছিলাম। বিশ্বাস করতে পারছিলাম না।
কিন্তু এ সময় তার মা মিত্তামোনি এগিয়ে আসেন। মেয়ের পাশে দাঁড়ান। তিনি তাকে
বোঝান এটা তাদের জাতির প্রথা। তাকে নোতেনকে মেনে নিতেই হবে। বাংলাদেশ ও
ভারতে দুর্গম পাহাড়ি উপত্যকায় যেসব মান্দি উপজাতি বসবাস করে তাদের মধ্যে
বিয়ের এমন রীতি প্রচলিত আছে। তাদের মধ্যে কোন নারী যদি বিধবা হন এবং তিনি
ফের বিয়ে করতে চান তাহলে তাকে তার প্রয়াত স্বামীর কুল থেকে একজন পুরুষকে
বেছে নিতে হয় স্বামী হিসেবে। কিন্তু মান্দিদের মধ্যে একা আছেন অথবা বিয়ে
করেন নি এমন পুরুষ বেশির ভাগই হন যুবক। ফলে তাদেরকে যদি কোন বিধবা বিয়ে
করেন তাহলে তাকে নতুন এ স্বামীর জন্য ছাড় দিতে হয়। একই সঙ্গে তার কন্যাদের
দ্বিতীয় স্ত্রী হিসেবে কবুল করতে প্রস্তাব দেয়া হয়। বলা হয়, তার মেয়ে যখন
পরিণত বয়সে পৌঁছবে তখন তার সঙ্গে সে দম্পতি হিসেবে দিনযাপন করবে। এমন
প্রস্তাবে রাজি হয়ে গেলে ওই বিধবা ও তার কন্যার সঙ্গে একই অনুষ্ঠানে বিয়ে
হয় একজন মাত্র পুরুষের। ওরোলা ও মিত্তামোনি এমনই এক বিয়ের মাধ্যমে নোতেনের
স্ত্রী। ওরোলা বলেছেন, আমার জন্মদাতা পিতা যখন মারা যান তখন মা’র বয়স ছিল
মাত্র ২৫ বছর। তিনি একাকী বাকি জীবন কাটানোর জন্য প্রস্তুত ছিলেন না। তখন
তাদের মান্দি উপজাতির প্রথা অনুযায়ী নোতেনকে প্রস্তাব করা হয় মিত্তামোনিকে
বিয়ে করতে। তখন নোতেনের বয়স মাত্র ১৭ বছর। তবে বিয়েতে শর্ত দেয়া হয়, একই
সঙ্গে ওরোলাকেও বিয়ে করতে হবে। সে মতে তাদের বিয়ে হয়ে গেছে। এ প্রসঙ্গে
ওরোলা বলেন, আমি তখন এত ছোট ছিলাম যে, বিয়ের কথাটি আমার মনেই নেই। কিভাবে
কি হয়েছিল আমি বলতেই পারবো না।
নোতেনের সঙ্গে মিত্তামোনি দু’সন্তানের
মা হয়েছেন। তাই কখনও কখনও ওরোলা একান্তে নিজের করে একজন স্বামীর কথা
চিন্তা করেন। কিন্তু তিনি তা ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রাখেন।
ওরোলার
চোখে তার সঙ্গে এটা এক রকম চাপিয়ে দেয়া সিদ্ধান্ত। মান্দি নারীরা সাধারণত
তাদের নিজেদের পছন্দমতো পুরুষকে সঙ্গী হিসেবে বেছে নেন। তাদের বিয়ের রীতি
অনুযায়ী নারীরাই পরিবারের প্রধান। সমস্ত সহায় সম্পত্তির মালিক। প্রথমে যে
নারী বিয়ে করবেন তিনি একটি রোমান্টিক ভাব নেন এবং তারপরেই বিয়ের প্রস্তাব
করেন। এভাবে ওরোলা-ও একজন উপযুক্ত পুরুষকে বেছে নেয়ার জন্য অপেক্ষায় ছিলেন।
কিন্তু যখন তিনি জানতে পারলেন নোতেন তার সৎপিতা নন, তার স্বামী। তখন মাথায়
যেন আকাশ ভেঙে পড়ে। মায়ের সঙ্গে মা-মেয়ের সম্পর্কে টান পড়ে। ওরোলা বলেন,
তখন থেকেই মাকে আমার কাছে আর মা মনে হয় না। এখন তার কোন পরামর্শই আমি আর
শুনতে চাই না। আমার মনে হচ্ছে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমার জীবনকে
নষ্ট করে দেয়া হয়েছে। আমার বয়স যখন ১৫ বছর তখনই নোতেন আমাকে তার সঙ্গী
হিসেবে পেতে চেষ্টা করে। তা সহ্য করতে পারছিলেন না মা। তাই একদিন জঙ্গল
থেকে গাছগাছড়া এনে তা আমার খাদ্যের সঙ্গে মিশিয়ে দেন তিনি। তাতে আমি অসুস্থ
হয়ে পড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন