M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ৫ জুন, ২০১৩

ইবির অধীনে ৬ জুন ফাজিল পরীক্ষা শুরু

আগামী ৬ জুন বৃহস্পতিবার হতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশব্যাপী একযোগে ফাজিল (স্নাতক) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা ২০১২ শুরু হচ্ছে। এ পরীক্ষায় দেশের ২৬৬টি কেন্দ্রে ৯৬৩৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের শাখা কর্মকর্তা মো. রাশিদুজ্জামান খান টুটুল এ তথ্য নিশ্চিত করে
বলেন, 'এ বছর ফাজিল (স্নাতক) ১ম বর্ষের পরীক্ষার্থী হচ্ছে ২৩৮৮২ জন ছাত্র ও ১৩৪৪৪ জন ছাত্রী মোট ৩৭৩২৬ জন, ২য় বর্ষের পরীক্ষার্থী হচ্ছে ২২৫৬৫ জন ছাত্র ও ১২৫০৩ জন ছাত্রী মোট ৩৫০৬৮ জন এবং ৩য় বর্ষের পরীক্ষার্থী হচ্ছে ১৫৯০৮ জন ছাত্র ও ৮০৮৭ জন ছাত্রী মোট ২৩৯৯৫ জন।'আগামী ৩১ জুলাই পর্যন্ত এ পরীক্ষা চলবে বলে জানান তিনি। পরীক্ষার  প্রথম দিন ৬ জুন সকাল ১০টায় ঢাকা আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আফজাল হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য ২০১১ সালে অনুষ্ঠিত  ফাজিল (স্নাতক) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮৮৬৪ জন।

কোন মন্তব্য নেই:

Popular Posts