M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ৫ জুন, ২০১৩

১৪ দফা দাবি রংপুরের ৮ জেলায় দুই দিনব্যাপী পরিবহন ধর্মঘট চলছে

এফএনএস : সরকারি গেজেট অনুযায়ী বেতন প্রদান এবং মহাসড়কে নছিমন-ভটভটি বন্ধের দাবিতে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৮ জেলায় দুই দিনব্যাপী ধর্মঘট বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে আজ (বুধবার) থেকে শুরু হয়েছে । গেজেট অনুযায়ী সড়ক পরিবহন শ্রমিকদের বেতন ও নিয়োগপত্র প্রদান এবং মহাসড়কে নছিমন, করিমন,
ভটভটি চলাচল বন্ধসহ ১৪ দফা দাবি আদায়ে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৮ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। এ ধর্মঘটের ফলে দিনাজপুরসহ রংপুরে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ট্রাক চলাচল বন্ধ থাকায় দিনাজপুর থেকে সকল মালামাল আনা-নেয়ার কাজ বন্ধ রয়েছে। এদিকে, দিনাজপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে।

কোন মন্তব্য নেই:

Popular Posts