কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও অতিদরিদ্রদের
কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরুর আগেই প্রকল্প এলাকায় সাইনবোর্ড টাংগানোর
সরকারের নির্দেশনা থাকলেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোন প্রকল্পেই তা মানা
হয়নি। জানা গেছে, সরকারি উন্নয়ন কর্মকান্ডের প্রচার, তথ্য জানার অধিকার
নিশ্চিত করতে এবং কাজের সচ্ছতার জন্য কাবিখা ও কর্মসংস্থান প্রকল্পে
সাইনবোর্ড টাংগানোর জন্য
সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা যথাযথভাবে
মানতে প্রকল্প বাস্তবায়নের নীতিমালায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে। নীতিমালা
অনুযায়ী, প্রতি প্রকল্প এলাকায় কাজ শুরুর আগেই সাইনবোর্ড টাংগিয়ে ওই
প্রকল্পের আয়তন, বরাদ্দের পরিমাণ,কাজের বিবরণ ও শ্রমিকের মজুরির হারসহ ১০টি
বিষয়ে তথ্য বিস্তারিত ভাবে থাকার কথা। সাইনবোর্ডে প্রকল্প কমিটির
চেয়ারম্যানের নাম-ঠিকানা, জেলা প্রশাসকের ফোন নম্বর ও প্রকল্প পরিচালকের
ফোন নম্বর থাকার নিয়ম রয়েছে। যাতে জনগন কোন অভিযোগ সহজে কর্তৃপক্ষকে জানাতে
পারেন। এ ছাড়া কোন প্রকল্পে সঠিক সাইনবোর্ড প্রদর্শনে ব্যর্থতার কারণে ওই
প্রকল্প বাতিল করে দেওয়ার কথাও নীতিমালায় রয়েছে। চলতি অর্থ বছরে তাড়াশ
উপজেলায় বিভিন্ন কাবিখা ও কর্মসংস্থান কর্মসূচীর আওতায় অনেকগুলো প্রকল্প
হাতে নেওয়া হয়েছে সরকারি ভাবে। সরেজমিনে বেশ কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে
কোনটিতেই সাইন বোর্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ কাবিখা ও কর্মসংস্থান
কর্মসূচীর প্রকল্প বাস্তয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ বিষয়ে তাড়াশ উপজেলা
সিপিবির সাধারণ সম্পাদক ইমান আলী বলেন, সাইনবোর্ড টাংগালে সঠিকভাবে কাজ না
করলে প্রকল্প বাস্তবায়নকারীদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হবে। এজন্যই
হয়তো কেউ সাইনবোর্ড টাংগান না। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে একাধিক
জনপ্রতিনিধি বলেন, বিভিন্ন ঝামেলার কারণেই সাইনবোর্ড টাংগানো হয়না। এ
ব্যাপারে তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম
রব্বানি বলেন, বরাদ্দ না থাকায় সাইনবোর্ড টাংগানো সম্ভব হচ্ছে না। M
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Popular Posts
-
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারসহ বিভিন্ন অভিযোগে এক ভারতীয় নাগরীকসহ নয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে স...
-
ঢাকা : ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই পাঁচ বছরে ২৮ হাজার সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় সাংবাদিক হিসেবে তাদেরকে...
-
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই আপনি হতে পারেন গোপন ক্যামেরার শিকার। পোষাকি ...
-
এস এম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত ৯ জুয়াড়ীকে জরিমানা করেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ...
-
বেনাপোল(যশোর): কাজী বিয়ে পড়াতে রাজি না হওয়ায় অবশেষে যশোরের বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মিমের (১৩) বাল্য বিয়ে বন্ধ...
-
ঢাকা : হযরত শাহজালাল ( র .) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের মোবাইল সেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত ...
-
কুষ্টিয়া : সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও ...
-
বিনোদন ডেস্ক: মনের মানুষ ’ খ্যাত কলকাতার বাঙালি নায়িকা পাওলি দাম । বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ...
-
দেশেরখবর২৪ডটকম: প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির পলাতক দুই জঙ্গিকে ধরতে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় গোয়েন্দাজাল বি...
-
বিয়ে শাদি কী চাট্টিখানি কথা! সেই বিয়ের পরিকল্পনাতেই এখন রাত দিন কাটছে বলিউডের কিউট বেবি খ্যাত ক্যাটরিনা কাইফের। তবে তা নিজের নয়, বরং লন্ড...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন