M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩

আর্সেনিকমুক্ত নিরাপদ পানি ও রোগিদের চিকিৎসার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি.:::. আর্সেনিকমুক্ত নিরাপদ পানির সুব্যবস্থা ও আক্রান্ত রোগিদের চিকিৎসার দাবিতে মানববন্ধন পালন করেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের কয়েকশ নারী পুরুষ । আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-যশোর সড়কের জয়রামপুর নামকস্থানে ঘন্টাব্যাপি এ মানববন্ধন গড়ে তোলা হয়। এতে আর্সেনিক আক্রান্ত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার ২শতাধিক মানুষ অংশগ্রহন করেন।মানববন্ধনে জানানো হয়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪৬জন। এর মধ্যে দুধপাতিলা গ্রামেই রয়েছে ২০৮ জন। গত ৫ বছরে আর্সেনিক বিষে আক্রান্ত হয়ে  এ গ্রামে ১১জন মারা গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এলাকায় আর্সেনিকমুক্ত রিংওয়েল স্থাপন করলেও তা দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে গ্রামবাসী কোন উপায় না পেয়ে আর্সেনিকযুক্ত পানি পান করছেন। মানববন্ধন থেকে অবিলম্বে নিরাপদ পানির সুব্যবস্থা ও আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ও আর্সেনিক মিটিগেশন কমিটির সভাপিত বিপ্লব হোসেন।পরে গ্রামবাসী তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলামের কাছে তুলে দেয়।

কোন মন্তব্য নেই:

Popular Posts