ঝিনাইদহ : ঝিনাইদহে সুলতান আহমেদ (৪৫) নামে এক ঠিকাদারকে শ্বাসরোধ করে
হত্যা করা হয়েছে। রোববার সকাল ১১টায় পুলিশ সদর উপজেলা উদয়পুর ধানহাড়িয়া
মাঠের পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে।
সদর
উপজেলার ছোটকামারকুণ্ডু গ্রামের খন্দকার আব্দুল মজিদের ছেলে গ্রিল
ব্যবসায়ী ও ঠিকাদার সুলতান আহমেদ শনিবার সন্ধ্যায় নিখোঁজ হয় বলে পুলিশ ও
পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের ভাই জাফর খোন্দকার জানান, শনিবার
বিকেলে সুলতান আহমেদকে বাসা থেকে ফোন করে ডেকে আনেন চঞ্চল নামে এক
ঠিকাদার। এরপর থেকে তিনি নিখোঁজ।
সদর থানার ওসি কাজী জালাল আহমেদ
জানান, রোববার উদয়পুর-ধানহাড়িয়া গ্রামের পাট ক্ষেতে স্থানীয়রা একটি
বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তিনি আরও জানান, ঠিকাদার
সুলতান আহমেদ কে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে রাতে শ্বাসরোধ ও নির্যাতন করে
হত্যা করেছে দুর্বৃত্তরা। এব্যাপারে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি
পুলিশ। এখনো পর্যন্ত থানায় কোন মামলাও দায়ের হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন