M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শনিবার, ১৫ জুন, ২০১৩

বসিক নির্বাচন: দুপুর দেড়টায়ই অর্ধেক ভোট

বসিক নির্বাচন: দুপুর দেড়টায়ই অর্ধেক ভোট বরিশাল থেকে: বরিশাল সিটি করপোরেশনের(বসিক) নগরপিতা ও কাউন্সিলর নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোর থেকেই কখনও বৃষ্টি আবার কখনও তীব্র রোদের মধ্যেই ভোট দিতে আসছেন ভোটাররা।


শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই কেন্দ্রের সামনে এসে জড়ো হতে থাকেন ভোটাররা। ইতিমধ্যে গড়ে ৪০ থেকে ৫০ শতাংশ আবার কোনো কোনো কেন্দ্রে ৬০ ভাগ পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়ে গেছে।

দুপুর দেড়টায় ৬ নম্বর ওয়ার্ডের এ করিম আইডিয়াল কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু জাফর খান জানান, “এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৬ জন। ইতিমধ্যেই ১৮শ’ ভোট জমা পড়েছে।”

নুরি‍য়া পাবলিক স্কুল ভোটকেন্দ্রের একটি বুথের সহকারী প্রিজাইডিং অফিসার মাহফুজা বেগম বাংলানিউজকে বলেন, “এই বুথের মোট ভোটার সংখ্যা ৩শ’ ১২ জন। ইতিমধ্যেই দেড়শ’ ভোট জমা পড়েছে।”

একই কেন্দ্রের অন্য একটি বুথের সহকারী প্রিজাইডিং অফিসার এনায়েত হোসেন বলেন, “এই বুথের মোট ভোটার সংখ্যা ৩শ’ ২১ জন। ইতিমধ্যেই ১শ’ ৯০টি ভোট জমা পড়েছে।”

এদিকে ৬ নম্বর ওয়ার্ডের করিম আইডিয়াল কলেজ ভোটকেন্দ্রে জালভোট পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া ভোটকেন্দ্রে প্রবেশ করায় সংবাদিকদের গায়ে হাত তোলার অভিযোগে পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক।

উল্লেখ্য, বসিকের ওয়ার্ডের সংখ্যা সংরক্ষিত ১০ এবং সাধারণ ৩০টি। মোট ভোটার সংখ্যা দুই লাখ ১১ হাজার দুইশ’ ৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাত হাজার ছয়শ’ ২৫ জন ও নারী ভোটার এক লাখ তিন হাজার ছয়শ’ ৩২ জন।

কোন মন্তব্য নেই:

Popular Posts