M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

সোমবার, ৩ জুন, ২০১৩

সিরাজগঞ্জের কাজিপুরে বরযাত্রীবাহী বাস উল্টে শিশুর মৃত্যু : আহত ৩৫

undefinedসিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বরযাত্রীবাহী বাস উল্টে নয়ন (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুঘর্টনায় মৃত নয়ন বগুড়া জেলার শেরপুর উপজেলার ধলডোব গ্রামের নিতাইয়ের
ছেলে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান সড়ক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলমপুর গ্রামের শান্তনার বিয়ে শেষে সোমবার রাতে শান্তা পরিবহনের একটি বাসে করে বরযাত্রী সোনামুখির দিকে রওনা হয়। রাত পৌনে ১০টার দিকে আলমপুর বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর পক্ষের নয়ন মারা যায়। এসময় বর-কনেসহ আহত হন অন্তত ৩৫ জন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।
আহতরা হলেন-বর সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখির বিজয়ের ছেলে গৌরচন্দ্র (২৮), কনে আলমপুর গ্রামের রবির মেয়ে শান্তনা (২৫) ও স্ত্রী নিশা (৩০), চড় পাথারিয়ার নিতাই (৫৫), সোনামুখির চৌতন্নের স্ত্রী চন্দনা (৩০), বাবুর স্ত্রী শিলারানী (২৮), নারায়নের স্ত্রী দেবীরানি (২৫), নারায়নের ছেলে তাপস (১২), হরিপদের ছেলে বাবু (২৮), পাথারিয়ার নিতাইয়ের ছেলে নিমাই (২০), নিতাইয়ের স্ত্রী নারানী (৪০), সোনামুখির বাবুর ছেলে নিরব (১৩), মানিকের স্ত্রী অন্জলী (৩৫), শাহজাদপুরের বাদলের ছেলে রতন (৪২), রায়গঞ্জের তারাকান্দির শ্যামল (৫৫), বগুড়ার ধনুটের সমভুর স্ত্রী মমতা রানী (৪০), সম্ভু (৪৫), তারাপদ (৫০), শিতিল চন্দ্রের স্ত্রী দেবীরানি (৪০), মালতী (৫০), শিপনের স্ত্রী মিনতী (৩০), রশিদের ছেলে শীতল (২২), গোবিন্দের ছেলে নির্মল (৩৫), জিতেন (৪৮), বগুড়ার শেরপুরের শিলা রানী (৫৫), আন্না রানী (৪৬), উপনের ছেলে রনজিত (২০), অমুল্য (৪৫), শ্যামলসহ (৫৫) ৩৫ জন।

কোন মন্তব্য নেই:

Popular Posts