খুলনা থেকে: শনিবার খুলনায় ভোটগ্রহণ চলাকালে ৠাবের সঙ্গে
সৃষ্ট অপ্রীতিকর ঘটনার পর মারা যাওয়া ব্যক্তির মৃত্যু হার্ট-অ্যাটাকে হয়েছে
বলে জানিয়েছে পারিবারিক সূত্র। ইসলামী আন্দোলন সমর্থিত এক কাউন্সিলর
প্রার্থীর পক্ষে মিছিল করার সময় ৠাবের ধাওয়া খেয়ে অসুস্থ হয়ে মারা যান আলম
সর্দার নামের ওই ব্যক্তি।
মৃত আলম সর্দারের স্ত্রী জাহানারা বেগম বাংলানিউজকে জানান, তার স্বামী স্ট্রোক করে মারা গেছে। তিনি বলেন, “শুনেছি ৠাব-পুলিশ তাকে দাবড় দিয়েছে। তবে আমি এ মৃত্যুর জন্য কাউকে দায়ী করি না।”
মৃত ব্যক্তির পুত্র আলামীন সর্দারও জানিয়েছেন তার পিতার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। তিনিও এ ব্যাপারে কাউকে দায়ী করেননি।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনি ঘটনাস্থল পরিদর্শন করে মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় তিনি ময়না তদন্তের পরামর্শ দিলেও স্ত্রী জাহানারা বেগম এতে অসম্মতি জানান।
এদিকে এ মৃত্যুর ঘটনায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খুলনা জেলা শাখা একটি সাংবাদিক সম্মেলনে নিজেদের বক্তব্য উপস্থাপন করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, শনিবার ভোটগ্রহণ চলাকালে বেলা বারোটার দিকে নগরীর ক্রিসেন্ট জুট মিল এলাকায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত কাউন্সিলর প্রার্থীর স্বপক্ষে জিকির মিছিল করা কালে ৠাবের ধাওয়া খেয়ে পালানোর সময় অসুস্থ হয়ে পড়েন ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক আলামীন সর্দার। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন