নড়াইলের হবখালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি
মহসিন মোল্যাকে (৩৩) আটক করেছে সদর থানা পুলিশ। দুপুরে সদরের কাগজীপাড়ার
বাড়ি থেকে তাকে আটক করা হয়। মহসিন কাগজীপাড়ার ওমর মোল্যার ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থকার অভিযোগে মহসিন মোল্যাকে আটক করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন