M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর, শৈলকুপা ও কালীগঞ্জে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের মাগুরা গ্রামের মুজাহিদুলের স্ত্রী ৭ মাসের শিশু মেজবাকে নিয়ে হাঁটতে বের হন। এ সময় শিশুটির মা পা পিছলিয়ে রাস্তার উপর পড়ে গেলে কোল
থেকে ছিটকে ট্রাকের নিচেয় চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় মেজবা।

এদিকে, কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে পুলিশের এসআই প্রকাশ চন্দ্র জানান, মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের কাজল বিশ্বাসের ছেলে নবম শ্রেণীর ছাত্র বিপুল বিশ্বাস ট্রাক চাপায় নিহত হয়।

তিনি জানান, বিপুল কালীগঞ্জ যশোর সড়কের দুলাল মুন্দিয়া নামকস্থানে টেম্পু থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। এসময় যশোরগামী একটি  ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসের জানান দুপুর ১২টার দিকে রাস্তার গতিরোধক পার হওয়ার সময় শৈলকুপা উপজেলার বারোইপাড়া প্রাথমিক স্কুলের সামনে ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে পড়ে অজ্ঞতানামা এক নারী নিহত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

Popular Posts