M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শনিবার, ১ জুন, ২০১৩

আজ সলঙ্গা থানা আওয়ামীলীগের নির্বাচন কে হচ্ছে সভাপতি, সধারণ সম্পাদক ।


সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক দীর্ঘ প্রায় ১০ বছর পর আজ রবিবার এ কাউন্সিল আনুষ্টিত হতে যাচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও উৎসব মুখর পরিবেশে কাউন্সিল বাস্তবায়ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে সলঙ্গা থানা সদরের সলঙ্গা ইসলামীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসকে সম্মেলনের স্থান হিসেবে নির্ধারন করা হয়েছে। প্রতীক্ষিত এই কাউন্সিলে মোট ১৪১ জন
ভোটার ভোট প্রয়োগ করবেন । তাদের ভোটেই নির্ধারিত হবে সলঙ্গা থানা আওয়ামীলীগের ভবিষ্যত। এবার কে হচ্ছে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে চায়ের দোকান,রেস্টুরেন্ট থেকে শুরু করে সলঙ্গার সর্ব মহলে চলছে আলোচনা। কাউন্সিলে সভাপতি পদে নির্বাচন করছেন বর্তমান সভাপতি জিল্লুর রহমান সরকার ও থানা আওয়ামীলীগ নেতা শিল্পপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক পদে বর্তমান সধারণ সম্পাদক আব্দুর রশিদ বিএ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান লাবু। অপরদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রর্থীদের প্রচার প্রচারনা হিসেবে প্যানাবোর্ডে পোস্টারে ছেয়ে গেছে সলঙ্গা থানা সদর এবং থানার ৬ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ও হাটিকুমরুল গোলচত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে। থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করবেন জেলা আওয়ামীলীগের ভার প্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব মুহাম্মাদ নাসিম, বিশেষ অথিতি হিসেবে উপস্তিত থাকবেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী আলহাজ্ব অব্দুল লতিফ বিশ্বাস,পেট্টো বাংলার চেয়ারম্যান ড. হোসেন মুনসুর,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আলমাহমুদ স্বপন,সিরাজগঞ্জ -৩ সংসদ সদস্য আলহাজ্ব গাজী ইসহাক হোসেন তালুকদার, সিরাজগঞ্জ-৪ সংসদ সদস্য আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি,প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান, বিশেষ বক্তা বাংলাদেশ মেডিক্যাল রির্সাচ কাউন্সিলের পরিচালক ও জেলা আওয়ামীলীগের সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খাঁন, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুস সামাদ ও লুৎফর রহমান দিলু । উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করবেন থানা আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান সরকার ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিএ ।

কোন মন্তব্য নেই:

Popular Posts