কুমারখালি অফিস \ কবিগুরু
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুমারখালির উপজেলার শিলাইদহ ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেককে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ
থেকে মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৩ প্রদান করা হয়েছে।২৮ জুন শুক্রবার বিকালে ঢাকার পুরানা পল্টন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আন্তার্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে “মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজের রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় ওই স্বর্ণপদক প্রদান করা হয়। এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হোসেন চৌধুরী, বিচারপতি জয়নাল আবেদীন, সাবেক সচিব মার্গুব মোর্শেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপচার্য অধ্যাপক ডা. গোলাম মাওলা, বাংলাদেশ পুলিশের (এসবি) ডিআইজি আনোয়ার হোসেন প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন