মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জ উপজেলার শোখনগরী বারখাদা গ্রামে
মঙ্গলবার বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
হয়েছেন। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
জানা
গেছে, ছোট ভাই আনার আলীর সঙ্গে দীর্ঘদিন যাবত এক খণ্ড জমি নিয়ে বিরোধ চলে
আসছিল আলাউদ্দিনের। মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ ওই জমিতে যাওয়ার চেষ্টা
করেন আনার আলী। এ সময় জমিতে যেতে বাঁধা দিলে ছোট ভাইয়ের হাতে থাকা চাকু
দিয়ে উপর্যুপরি পেটে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান বড় ভাই
আলাউদ্দিন।
মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন