M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

রবিবার, ৯ জুন, ২০১৩

রাজধানীতে দুই নারীর লাশ উদ্ধার

1808121345283829রাজধানী কাফরুল ও ভাটারা এলাকা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন কাফরুলের ফাতেমা এবং ভাটারার গৃহপরিচারিকা লিজা আক্তার। সংশ্লিষ্ট থানা পুলিশ রোববার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। কাফরুলের পূর্ব কাজীপাড়ার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ফাতেমার লাশ উদ্ধার করে
পুলিশ।
কাফরুল থানার এসআই আমির হোসেন জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মৃতদেহটিতে পচন ধরেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি ৫-৭ দিন আগে ঘটেছে।
এদিকে, ভাটারা থানার পরিদর্শক এসআই বাবুল হোসেন জানান, রাত সোয়া ৩টার দিকে ক/ডি কুড়িল কাজী বাড়ীর একটি বাসার ৪র্থ তলা থেকে গৃহপরিচারিকা লিজা আক্তারের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, কয়েকদিন আগে ওই বাসার গৃহকর্তা আজহারুল ইসলাম আলমগীর ও স্ত্রী শামসুন্নাহার রানী তাকে ওই বাসায় রেখে ময়মনসিংহে যান। সে সময় তাকে দেখাশোনার করার জন্য পাশের ফ্ল্যাটের ভাড়াটে মনি আক্তারকে বলে যান। শনিবার সকালে মনি ওই ফ্ল্যাটে দরজা ধাক্কালে কোনো সাড়া না পেয়ে গৃহকর্তাকে ফোন করেন। এরপর রাতে গৃহকর্তা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন লিজার মৃতদেহ পড়ে আছে। তারা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ময়না তদন্তের জন্য পাঠায়।


কোন মন্তব্য নেই:

Popular Posts