গ্রামীণব্যাংক ড. মুহম্মদ ইউনূসের ব্যক্তিগত
সম্পত্তি নয়। এটা জনগণের, সুতরাং জনগণেরই থাকবে। আর এ প্রতিষ্ঠানটি অধিগ্রহণ
করার কোনো ইচ্ছা সরকারের নেই। শুক্রবার সকাল ১১টায় কুষ্টিয়ার
ভেড়ামারা উপজেলা মিলনায়তনে জেলা সিএনজি মালিক সমিতির সদস্যদের সঙ্গে
মতবিনিময় সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, 'গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা
পরিচালকের পদ থেকে
ড. ইউনূসকে সরানোর ফলে প্রতিষ্ঠানটির কোনো ক্ষতি
হয়নি বরং আগের চেয়ে ভালো হয়েছে। সরকার চায় না গ্রামীণব্যাংককে
নিজের করে নিতে। গ্রামীণব্যাংক তার একার না। এটা জনগণের সম্পদ এটা জনগণেরই
থাকবে। ড. ইউনূস একজন ভালো মানুষ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাকে আমরা সম্মান করি।' উল্লেখ্য, সম্প্রতি গ্রামীণব্যাংক ভেঙে ১৯ খণ্ড
করার সুপারিশ করেছে গ্রামীণব্যাংক কমিশন। পল্লীবিদ্যুৎ সমিতিগুলোর আদলে এ
প্রতিষ্ঠানকে ছোট ছোট স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। গ্রামীণব্যাংকের প্রধান
কার্যালয় কেবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এমন প্রস্তাব দেয় কমিশন। এ সুপারিশের পরিপ্রেক্ষিতেই
কুষ্টিয়ায় উপরোক্ত বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এসময় বিএনপি কোনো রূপরেখা না
দিয়ে শুধু একতরফাভাবে তত্বাবধায়ক সরকারের দাবি করে যাচ্ছে যা বাস্তবসম্মত
নয় বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, 'নির্বাচনকালীন সরকার ব্যবস্থা
কী হবে তা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু বেগম জিয়া নির্বাচনকালীন
সরকারের কোনো রূপরেখা ছাড়াই শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে
গোঁ ধরে আছেন। তারা কী ধরনের সরকার ব্যবস্থা চান, তার ক্ষমতা কতটুকু হবে, প্রশাসনের সঙ্গে কেমন সম্পর্ক
হবে তার রূপরেখা তৈরি করতে সবাইকে বসতে হবে।' পাঁচ বছর পূর্ণ করেই এ সরকার
ক্ষমতা ছাড়বে। মেয়াদ শেষ হলে সরকার একদিনও
ক্ষমতায় থাকবে না বলেও জানান তিনি। এসময় বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা ফাঁকা বুলি না ছুড়ে
বাস্তসম্মত রূপরেখা নিয়ে প্রস্তাব পেশ করুন। তার ওপর ভিত্তি করে আমরা আলোচনা
করবো। এতে অবশ্যই সমঝোতায় পৌঁছানো সম্ভব।' জেলা সিএনজি মালিক সমিতির
সভাপতি অধ্যক্ষ ডা. কামরুল ইসলাম মনার সভাপতিত্বে
আরও বক্তব্য দেন,কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী
কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক
আনছার আলী প্রমুখ।M
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Popular Posts
-
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারসহ বিভিন্ন অভিযোগে এক ভারতীয় নাগরীকসহ নয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে স...
-
ঢাকা : ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই পাঁচ বছরে ২৮ হাজার সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় সাংবাদিক হিসেবে তাদেরকে...
-
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই আপনি হতে পারেন গোপন ক্যামেরার শিকার। পোষাকি ...
-
এস এম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত ৯ জুয়াড়ীকে জরিমানা করেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ...
-
বেনাপোল(যশোর): কাজী বিয়ে পড়াতে রাজি না হওয়ায় অবশেষে যশোরের বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মিমের (১৩) বাল্য বিয়ে বন্ধ...
-
ঢাকা : হযরত শাহজালাল ( র .) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের মোবাইল সেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত ...
-
কুষ্টিয়া : সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও ...
-
বিনোদন ডেস্ক: মনের মানুষ ’ খ্যাত কলকাতার বাঙালি নায়িকা পাওলি দাম । বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ...
-
দেশেরখবর২৪ডটকম: প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির পলাতক দুই জঙ্গিকে ধরতে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় গোয়েন্দাজাল বি...
-
বিয়ে শাদি কী চাট্টিখানি কথা! সেই বিয়ের পরিকল্পনাতেই এখন রাত দিন কাটছে বলিউডের কিউট বেবি খ্যাত ক্যাটরিনা কাইফের। তবে তা নিজের নয়, বরং লন্ড...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন