M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

রবিবার, ৯ জুন, ২০১৩

মাটির নিচে তিনশত বছরের পুরাতন মসজিদের সন্ধান লাভ

বদরগঞ্জ প্রতিনিধি.;;;.মাটির নিচে তিনশত বছরের পুরাতন মসজিদ সন্ধান

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের তালুক দামোদরপুর গ্রামে অনুমান তিনশত বছরের পুরাতন স্থাপত্য নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। প্রবীণ এলাকাবাসীরা জানিয়েছেন ওই স্থাপত্য নিদর্শনটি একটি মসজিদের। মসজিদ দেখার জন্য প্রতিদিন ভীড় করছে এলাকার শতশত মানুষ। জঙ্গলে পরিপূর্ণ উচু মাটির স্তুপ খোড়ার পর প্রাচীন আমলের স্থাপত্য নিদর্শনটি মাস আগে পাওয়া গেলেও প্রতœতত্ব বিভাগ থেকে এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় লোক জনেরা জঙ্গল পরিস্কার করে মাটি খুঁড়ে মসজিদটি উদ্ধার করে তারপাশেই নতুনকরে মসজিদ নির্মাণ করে সেখানে পবিত্র নামাজ আদায় করছে।সম্প্রতি উপজেলার দামোদরপুর ইউনিয়নের তালুক দামোদরপুর গ্রামে মৃতপ্রায় আখিরা নদীর
ধারে সামান্য উচু একটি মাটির ঢিবীর জঙ্গল পরিস্কার করতে গিয়ে মাটির নিচে চাপা পড়া ইটের তৈরি স্থাপত্যের সন্ধান পাওয়া যায়। পরে সেখানকার উচু মাটি কেটে ফেলা হলে বেি য়ে আসে নিদর্শনটি।স্থানীয় এলাকাবাসীর কাছে ধারনা ছিল মৃত প্রায় আখিরা নদীর ধারে জঙ্গলের ভেতর মাটির নিচে চাপাপড়া একটিমসজিদআছে। কারন তারা তাদের পূর্ব পুরুষদের কাছে গল্প শুনেছিলেন ওখানে একটি পরিত্যাক্ত মসজিদ আছে। কিন্তু বিষাক্ত পোকা মাকড়ের ভয়ে জঙ্গলে কেউ যেত না। সন্ধ্যা হলে ওই জঙ্গলের আশপাশে কোন মানুষ যাওয়া আসা করতো না। জন্য এত দিনে জমির মালিক জঙ্গলটি পরিস্কার করে স্থানটি সংস্কারের উদ্যোগ নেয়নি
মাটির নিচে তিনশত বছরের পুরাতন মসজিদ সন্ধান
জমির মালিক উপজেলার দামোদরপুর ইউনিয়নের বাংড়ী পাড়ার হাছান আলীর টাকার প্রয়োজন হলে তিনি ওই উচু ঢিবীর মাটি বিক্রি করে দেন। যখন জঙ্গল কেটে ঢিবীর মাটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই মাটির ভেতরে স্থাপত্য নিদর্শনটি সন্ধান পাওয়া যায়। পরে মাটি বিক্রি বন্ধ করে স্থানীয়দের সহযোগিতায় গভীর জঙ্গল পরিস্কার করে মাটি কেটে বের করা হয় প্রাচীন স্থাপত্যটি। গতকাল রোববার সরেজমিনে দেখাযায় ,স্থাপত্যটির কাঠামো নির্মাণ করা হয়েছে চুন সুরকির মিশ্রণে। স্থাপত্যটির দৈর্ঘ ৩৪ ফুট ইঞ্চি প্রস্থ্য ১২ ফুট ইঞ্চি উচ্চতা ১০ ফুট ইঞ্চি। ইমারতটির বেষ্টনি প্রাচিরের দৈর্ঘ ৪২ ফুট, প্রস্থূ ২২ ফুট।এতে ব্যবহার করা হয় চার ধরনের পোড়া মাটির ইট। ইটগুলো দৈর্ঘ৭ ইঞ্চি প্রস্থ ইঞ্চি উচ্চতা সোয়া ইঞ্চি, আবার কোনকোন ইটের দৈর্ঘ্য ইঞ্চি প্রস্থ্য ইঞ্চি এবং ইঞ্চি ইঞ্চি। ছাড়াও আরও ছোট ছোট ইট রয়েছে। দেয়ালের প্রস্থ্য দেড় হাত। চোখে পড়ে মসজিদের মিনার, নামাজের জায়গাসহ অনেক নিদর্শন
বর্তমানে সেখানে নতুন করে আরেকটি মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা হচ্ছে।ওই এলাকার প্রবীণ সূরুজ উদ্দিন বলেন, ‘আমারা পূর্ব পুরুষদে কাছে শুনেছিলাম এখানে মসজিদ আছে। কিন্তু কেউ তা নিয়ে মাথা ঘামায়নি।অনুমান ২০০ বছর আগে এলাকার যাদু প্রামাণীক নামে এক ব্যক্তি ওই মসজিদের দেখাশুনা করতো বলে লোকমুখে শোনা যায়। তার মৃত্যুর পর কালের গর্ভে মসজিদটি নষ্ট হয়ে যায়। এখন সেখানে নতুন করে একটি মসজিদ নির্মার্ণ করা হচ্ছে
মসজিদ কমিটির সভাপতি আহসান হাবিব বলেন, যতদুর জানাগেছে সন্ধান পাওয়া স্থাপত্যটি অনুমান তিনশত বছরের পুরনো মসজিদ। মসজিদের পাশেই রয়েছে দুটি পুরনো কবর। হয়তো কোন ওলি-আউলিয়ার কবর এটি। ওই মসজিদের অনেক জমি ছিল। অনেক জমি স্থানীয় লোকজন জায়গা দখল করে নিয়েছে। এখনও ৯২ শতক জমি রয়েছে। আগামীতে সেখানে একটি মাদ্রাসা নির্মাণ করা হবে।উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, আগামী প্রজন্মের জন্য প্রাচীন ওই স্থানটি সংরক্ষণ করা হবে। দর্শনার্থীরা যাতে সেখানে আসতে পারে সেসব ব্যবস্থাও করা হবে।বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘প্রাচীন ওই স্থাপনাটি সংরক্ষণ করা হবে। জন্য পুরনো ওই ভবনের ফটো তুলে প্রতœতত্ত্ব বিভাগকে জানানো হয়েছে।চেষ্ঠা চলছে সঠিক ইতিহাস অনুসন্ধানের

কোন মন্তব্য নেই:

Popular Posts