M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

রবিবার, ২ জুন, ২০১৩

সামুদ্রিক ঝড়ের কবলে হৃতিক, ক্যাটরিনা

ঢাকা: সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং শেষে ফেরার পথে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন, অভিনেত্রী ক্যাটরিনা কাইফসহ অন্যান্য
শিল্পীরা।

সম্প্রতি এ সিনেমার শুটিংয়ে ক্যাট ও হৃতিক ব্যাংকক গিয়েছেন। পরিস্থিতি এতোটাই মারাত্মক ছিল যে সাড়ে চার ফুট উচ্চতার ঢেউ এসে তাদের জাহাজে আছড়ে পড়তে শুরু করে।
সামুদ্রিক ঝড়ের এরূপ দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন হৃতিক ও ক্যাট। আর ঘাবড়াবেই না কেনো বলুন, পরিস্থিতি ছিলোই এমন ভয়াবহ।

চিত্র পরিচালক বিকাশ তো নিজ দায়িত্বেই সবাইকে এ পরিস্থিতিতে করণীয় কি হবে সে সম্পর্কে ধারনা দিতে শুরু করেন। সামুদ্রিক ঝড়ে নৌযানটি ক্ষতিগ্রস্থ হলেও কমপক্ষে দুদিন বেঁচে থাকার মতো সরঞ্জামাদি প্রস্তুত রয়েছে বলে অন্যান্যদের আশ্বস্ত করতে থাকেন বিকাশ।

ঝড়ের পুরো সময়টাই হৃতিক-ক্যাট জাহাজের অন্যান্য যাত্রীদের সঙ্গে বসে ছিলেন।

ধারণা করা হচ্ছে, লাইভ অব পাই সিনেমার আদলে নির্মিত হচ্ছে ‘ব্যাং ব্যাং’।

কোন মন্তব্য নেই:

Popular Posts