বিভিন্ন জীবজন্তুকে জবাই করার সময় কাঁদতে দেখা যায়। আবার অনেক পশুকে জবাই
করার পর হাত-পা কাটার সময় নড়াচড়া করতে দেখা যায়। কিন্তু মানুষকে মৃত
ঘোষণার পর তার অঙ্গ-প্রত্যঙ্গ আলাদা করার সময়ও জেগে উঠতে পারে। এবার এ
ঘটনা ঘটেছে নিউইয়র্কের একটি হাসপাতালে। আর এ
জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে
জরিমানা গুনতে হয়েছে। খবর হাফিংটন পোস্টের।২০০৯ সালে কলিন এস বার্নস্ নামের এক রোগী ভর্তি হয়েছিলেন সেন্ট জোসেফ হেলথ সেন্টারে। সমপ্রতি তথ্য অধিকার আইনের অধীনে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর বেরিয়ে এসেছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। একদিন হাসপাতালের ডাক্তাররা বার্নসকে দেখে জানায়, বার্নস্ হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। ডাক্তাররা তার পরিবারের কাছে অনুমতি চাইল কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্র খুলে ফেলার। পরিবারও অনুমতি দিল। পরিবারের সদস্যরা জানালো, বার্নস্ বেঁচে থাকতে তার অঙ্গ-প্রত্যঙ্গ মানব কল্যাণে দান করে গেছেন। তখন ডাক্তাররা তার অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলার চেষ্টা করার সঙ্গে সঙ্গে জেগে ওঠে বার্নস। আর সবাই এতে হতবাক হয়। এজন্য পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৬ হাজার মার্কিন ডলার জরিমানা দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন