M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

সোমবার, ২৯ জুলাই, ২০১৩

সিএসই’র প্রস্তাবিত পরিশোধিত মূলধন ৬৩৫ কোটি টাকা

ঢাকা: ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ বা ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট অনুসারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিশোধিত মূলধন ৬৩৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বিষয়টি প্রস্তাব আকারে জমা দেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন সিএসইর সভাপতি আল মারুফ খান। সোমবার বিএসইসিতে স্কিম জমা দেওয়া শেষে বিকেলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

আল মারুফ খান বলেন, আজ আমরা বিএসইসিতে মোট ১৫টি ডকুমেন্ট সম্বলিত ৮০০ পৃষ্ঠার ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম প্রস্তাব আকারে জমা দিয়েছি। আন্তর্জাতিক মানসম্পন্ন অডিটর বা ভ্যাল‍ুয়ার দিয়ে সিএসই’র সম্পদ ও দায় পুনঃমূল্যায়ন করা হয়েছে। ফলে এটি একটি আন্তর্জাতিক মানের দলিল।

এসব প্রস্তাবের মধ্যে আছে রেগুলেটরি ফাংশন, ব্যবসায়িক কার্যক্রম, ইনডিকেটিভ শেয়ারদর, সম্পদ পুনঃমূল্যায়ন, মেমোরেনডাম কেমন হবে এবং প্রশাসন ছাড়াও বিভিন্ন বিষয়।

এ মুহূর্তে সিএসই’র ১৪৮ জন পরিচালক আছেন। ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পন্ন হলে প্রত্যেকে ৪৪ লাখ করে শেয়ারের মালিক হবেন। যার মূল্য ধরা হয়েছে আনুমানিক চার কোটি ৪০ লাখ টাকা।

এ ছাড়া ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করার পর সিএসই যখন কোম্পানিতে রূপান্তর হবে তখন তার অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই:

Popular Posts