বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবহন সমস্যার কথা বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনা উপহার স্বরূপ একটি দ্বিতল বাস প্রদান
করেছেন। সোমবার সকালে
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ বাসের আনুষ্ঠানিক
উদ্বোধনকরা হয়। উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন বাংলা বিভাগের শিক্ষক ও ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, প্রো-ভাইস
চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান,
ট্রেজারার
প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন। সভায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন, পরিবহন
পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ
মাহবুবুর রহমান ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ
মামুনুর রহমান। এ সময়
উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা,
কর্মচারি
ও ছাত্র-ছাত্রীবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, আমাদের অধিকাংশ শিক্ষক, কর্মকর্তা,
কর্মচারি
ও শিক্ষার্থীরা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে
বসবাস করে। ইসলামী
বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
শহর হতে ২৪ কিলোমিটার এবং ঝিনাইদহ শহর হতে ২২ কিলোমিটার দুরত্বে হওয়ায় ক্যাম্পাসে যাতায়াতের জন্য তারা পরিবহনের উপর
নির্ভরশীল। অথচ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবহন সমস্যায় ভুগছে। ভাইস চ্যান্সেলর
বলেন, পরিবহন সমস্যার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি দ্বিতল বাস উপহার দেওয়ায় আমি
বিশ্ববিদ্যালয় পরিবারের
পক্ষ থেকে তাঁকে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। ভাইস চ্যান্সেলর
বলেন, আরও একটি বাস ও একটি এম্বুলেন্স প্রাপ্তির চেষ্টা চলছে। আশা রাখি,
অচিরেই
তা পাওয়া সম্ভব হবে। উদ্বোধনী
অনুষ্ঠান শেষে ভাইস চ্যান্সেলর
ফিতা কেটে বাসের যাত্রা শুরু করেন। অনুষ্ঠানটি
পরিচালনা করেন পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার
হারুন-অর-রশিদ। সর্বশেষ
দোয়া ও মোনাজাতের আয়োজন করা
হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইবি
কেন্দ্রীয় মসজিদের ঈমাম কাম
খতিব ড.আ.স.ম. শোয়াইব আহমাদ। উল্লেখ্য
দ্বিতল এই বাসটি প্রাপ্তির মধ্য দিয়ে
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সংখ্যা দাঁড়ালো ১৩টি।M
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Popular Posts
-
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারসহ বিভিন্ন অভিযোগে এক ভারতীয় নাগরীকসহ নয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে স...
-
ঢাকা : ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই পাঁচ বছরে ২৮ হাজার সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় সাংবাদিক হিসেবে তাদেরকে...
-
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই আপনি হতে পারেন গোপন ক্যামেরার শিকার। পোষাকি ...
-
এস এম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত ৯ জুয়াড়ীকে জরিমানা করেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ...
-
বেনাপোল(যশোর): কাজী বিয়ে পড়াতে রাজি না হওয়ায় অবশেষে যশোরের বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মিমের (১৩) বাল্য বিয়ে বন্ধ...
-
ঢাকা : হযরত শাহজালাল ( র .) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের মোবাইল সেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত ...
-
কুষ্টিয়া : সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও ...
-
বিনোদন ডেস্ক: মনের মানুষ ’ খ্যাত কলকাতার বাঙালি নায়িকা পাওলি দাম । বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ...
-
দেশেরখবর২৪ডটকম: প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির পলাতক দুই জঙ্গিকে ধরতে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় গোয়েন্দাজাল বি...
-
বিয়ে শাদি কী চাট্টিখানি কথা! সেই বিয়ের পরিকল্পনাতেই এখন রাত দিন কাটছে বলিউডের কিউট বেবি খ্যাত ক্যাটরিনা কাইফের। তবে তা নিজের নয়, বরং লন্ড...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন