M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

সোমবার, ১ জুলাই, ২০১৩

কুষ্টিয়া সরকারী কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষর রুমে হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগ ক্যাডার বাহিনী


কলেজ প্রতিবেদক: কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় বিক্ষুব্ধ ছাত্রলীগ ক্যাডাররা কলেজ'র অধ্যক্ষ ও উপাধ্যক্ষ'র রুম ভাংচুর করেছে । সোমবার সকাল সাড়ে দশটায় কলেজ ক্যাম্পাসে এ
ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীর ভাষ্যমতে, সোমবার সকাল সাড়ে দশটায় কুষ্টিয়া সরকারী কলেজ অডিটোরিয়ামে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান হওযার কথা ছিল। ঐ অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগ নেতাদের দাওয়াত না দেয়ায় তারা অধ্যক্ষে প্রফেসর বদরুদ্দোজা'র রুমে হামলা চালিয়ে জানালা-দরজার গ্লাস,কক্ষের চেয়ার ও টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। একই সময় ক্যাডারদল উপাধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী'র রুমেও হামলা চালিয়ে বিভিন্ন অসবাবপত্র ভাংচুর করেছে। সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় বর্তমানে কলেজে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নির্ধারিত  নবীনবরন অনুষ্ঠানটিও পন্ড হয়ে গেছে। এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান,কলেজ ছাত্রলীগের কয়েকজন সদস্য দুটি রুমে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ বিষয়ে কলেজ কর্র্তৃপক্ষ থানায় অভিযোগ দিলে তদন্ত করে ভাংচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতি নিরসনে একাডেমীক কমিটির জরুরী মিটিংএ তিনি ব্যস্ত থাকায় কথা বলতে পারছেন না বলে জানান।

কোন মন্তব্য নেই:

Popular Posts