M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ৩১ জুলাই, ২০১৩

ফিদার প্রেমে বারখা

undefined
ঢাকা: ভারতের কিংবদন্তি চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেইন বুড়ো বয়সে এসে মাধুরীর প্রেমে পড়েছিলেন। শুধু  ‍মুখের কথায় নয়, মাধুরীকে নিয়ে ছবি এঁকে তিনি তা প্রকাশ করেছিলেন। তারপরও তিনি ক্ষান্ত হননি, ‘গজ গামিনী’ নামের একটি ছবিও পরিচালনা করেছিলেন তিনি। আর তার নায়িকা ছিলেন মাধুরী। 
 
কিন্তু এবার ফিদার প্রতি প্রেমের প্রকাশ ঘটিয়েছেন ভারতের লেখক-ফিল্মমেকার বারখা রায়। তিনি অভিনেত্রী রিনা রায়ের বোন। 
 
বারখা ফিদা হুসেইনের বর্ণাঢ্য জীবনী নিয়ে একটি ছবি নির্মাণ করছেন, যার নাম হবে ‘মাই ফ্রেন্ড হুসেইন’। 
 
বারখা রায় একজন চলচ্চিত্র প্রযোজকও। তিনি ১৯৮২ সালে ‘সনম তেরি কসম’ নামের একটি ছবি প্রযোজনা করেন। 
 
বারখা জানান, দশ বছর আগে তিনি বান্দ্রাতে ফিদা হুসেইনের সঙ্গে দেখা করেছিলেন। ফিদার জীবনের কিছু বিষয় নিয়ে তিনি নাকি সে সময় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিরেন। 
 
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত তা হয়নি। কিন্তু আমি ফিদা হুসেইনের প্রতি সম্মান জানিয়ে এমন কিছু করতে চাই যাতে তার মধ্য দিয়ে তার লাখো ভক্ত তাকে অনুভব করেন। সেজন্য ছবির চেয়ে ভালো কোনো পথ নেই।’ 
 
তিনি জানান, ‘মাই ফ্রেন্ড হুসেইন’ এক ঘণ্টা দশ মিনিটের একটি বাণিজ্যিক ছবি। বন্ধুদের সঙ্গে হুসেইনের সম্পর্ক নিয়ে এর কাহিনী। দেশের বড় চিত্রশিল্পী এসএইচ রেজা, কৃষাণ খান্না এবং রাম কুমার তার সম্পর্কে কথা বলেছেন। ফিদার জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাবে। 
 
মকবুল ফিদা হুসেইন ছিলেন বিশ্বের অন্যতম সেলিব্রিটি চিত্রশিল্পী। ২০১১ সালের ৯ জুন ৯৫ বছর বয়সে তিনি লন্ডনের একটি হাসপাতালে মারা যান।

কোন মন্তব্য নেই:

Popular Posts