M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

সোমবার, ১ জুলাই, ২০১৩

ঝুলন্ত অবস্থায় অভিনেত্রী মিতা নূরের লাশ উদ্ধার

ঝুলন্ত অবস্থায় অভিনেত্রী মিতা নূরের লাশ উদ্ধার
এফএনএস : সোমবার সকালে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে টেলিভিশন অভিনেত্রী মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, আজ ভোরের দিকে মিতা নূরের পরিবারের লোকজন থানায় ফোন করে পুলিশ ডাকে। সকাল পৌনে
সাতটার দিকে পুলিশ মিতা নূরের গুলশান-১-এর ১০৪ নম্বর রোডের ১৬ নম্বর হোল্ডিংয়ের প্রাসাদ লেকভ্যালি অ্যাপার্টমেন্টের ৬ তলার বাসা থেকে মিতা নূরের ঝুলন্ত দেহ উদ্ধার করে। এ সময় বাড়িতে তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হয়।  ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও কিছু জানায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। এ মৃত্যু সংবাদ পেয়ে এরইমধ্যে তার বাসায় ছুটে এসেছেন নাট্যাঙ্গনের বিশিষ্টজনরা।

১৯৮৯ সালের ০৬ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক নাটক 'সাগর সেচা সাধ' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে মিতা নূরের অভিষেক হয়। তবে ১৯৯২ সালে আফজাল হোসেনের নির্দেশনায় অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনে মডেল হয়ে ব্যাপক তারকাখ্যাতি পান তিনি। এই বিজ্ঞাপনের 'আলো আলো বেশি আলো' জিঙ্গেলটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

দু'যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় কাজ করেছেন তিনি। এ সময়ে তিনি নাটকে অভিনয় ছাড়াও নিজে পরিচালনা ও প্রযোজনা করেছেন।

মিতা নূরের স্বামীর নাম শাহানূর রহমান রানা। তাদের দুই ছেলে সাদমান নূর প্রিয় ও সেজাত নূর পৃথি।

কোন মন্তব্য নেই:

Popular Posts