M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

পান্নার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল উদ্ধার

কুষ্টিয়ায় অসংখ্য স্কুল ছাত্রীর সাথে যৌন সর্ম্পক স্থাপন ও ক্যামেরায় গোপনে সে সব অমত্মরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণ করে মোবাইল ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার চাঞ্চল্যকর মামলার মূল হোতা লম্পট শিক্ষক হেলাল উদ্দিন পান্নার গ্রেফতারের পর এবার এই মামলার আরেক আসামী ‘সাদা মনের মানুষ’ খ্যাত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি টুটুল এ সময় মহাসড়কে একটি গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে ওঠার চেষ্টা করছিল। তবে সমর্থিত একটি সূত্রের দাবি গ্রেফতার নয় টুটুল স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন। নানা সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত টুটুল কুষ্টিয়ার সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। ছড়ানো ভিডিও ফুটেজে একাধিক ছাত্রীর সাথে পান্নার যৌন মিলনের দৃশ্য ছাড়াও প্রকৌশলী আলিমুজ্জামানের টুটুলের কয়েকটি ভিডিও ফুটেজ রয়েছে। এদিকে পুলিশ লম্পট পান্নার ব্যবহৃত সেই ল্যাপটপ ও মোবাইল ফোনটি অবশেষে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত এই নোকিয়া এন সেভেন্টি মোবাইল ফোন ব্যবহার করেই লম্পট পান্না তার এবং সহযোগীদের অমত্মরঙ্গ মুহূর্তের দৃশ্য গোপনে ভিডিও করে রাখে। সোমবার রাতে পুলিশ পান্নাকে সাথে নিয়ে গিয়ে হাটশ হরিপুর ইউনিয়নে তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে এই ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, এই মামলার প্রধান আসামী লম্পট শিক্ষক হেলাল উদ্দিন পান্নাকে আজ মঙ্গলবার কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হতে পারে। পান্নার অপরাধ কবুল করে ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়ার কথা রয়েছে। এদিকে এই মামলার অপর দুই আসামী প্রকেীশলী হাসানুজ্জামান হাসান ও যুবলীগ নেতা বীমা কর্মী মনিরুল ইসলাম মনোর একদিনের রিমান্ড শেষ হয়েছে। পুলিশ জানায়, রিমান্ডে আসামীদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার স্বার্থে পুলিশ এসব তথ্য গোপন রাখছে। অসংখ্য স্কুল ছাত্রীকে কৌশলে ফাঁদে ফেলে তাদের সাথে যৌন সর্ম্পক স্থাপন করে সে সব অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য গোপনে ক্যামেরায় ধারণ করে মোবাইল ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মূল হোতা কুষ্টিয়ার শিক্ষক নামধারী সেই লম্পট হেলাল উদ্দিন পান্নাকে শুক্রবার দুপুরে ঢাকার মহম্মদপুর এলাকা থেকে সেখানকার গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। পরের দিন তাকে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করা হয়। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে পান্না জানায়, ভিডিও ক্যামেরায় নয়, অত্যাধুনিক নোকিয়া মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও গুলো ধারণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, পান্নার অপর সহযোগী প্রকৌশলী শরিফুল ইসলাম সজল, প্রকৌশলী আওলাদ হোসেন দুলাল, রেজন আলীসহ অন্যদের গ্রেফতারের জন্য তারা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পান্না তার শিকার ধরার কৌশলের কথা বর্ণনা করতে গিয়ে পুলিশকে জানায়, তার কাছে পড়তে আসা স্কুল ছাত্রীদের সাথে কাউরের সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে আবার কাউকে পারিবারিক অশান্তির কথা বলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে মোবাইল ফোনে এক সাথে ছবি তুলে পরে সে সব ছবি বাইরে দেখানোর ভয় দেখিয়ে নানাভাবে ফাঁদে ফেলে ছাত্রীদের যৌন সর্ম্পক স্থাপনে বাধ্য করত। একবার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বা ষ্টিল ছবি তুলতে পারলেই সেই ছাত্রী নিয়মিত পান্নার রঙ্গ মহলে যেতে বাধ্য হওয়া ছাড়া আর কোন উপায় থাকত না। চেহারা মূলত কোচিং সেন্টারের আড়ালে শহরের আড়ুয়াপাড়ায় একটি বাসা ভাড়া করে বন্ধু-বান্ধবদের নিয়ে এক কথায় রঙ্গ মহল গড়ে তোলে লম্পট পান্না। পান্না এবং তার সহযোগীদের হাতে এ পর্যমত্ম কত মেয়ে যে সম্ভ্রম হারিয়েছেন তার সঠিক পরিসংখ্যান এখনো জানা যায়নি। শুধু ছাত্রীদেরকেই ব্যবহার করা হত না মাঝে মাঝেই বন্ধুদের জন্য কলগার্লদেরকেও ভাড়া করে নিয়ে আসা হত পান্নার রঙ্গ মহলে। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানায় এর সংখ্যা প্রায় শতাধিক। ভদ্র মানুষের মুখোশের আড়ালে পান্নার যে কদাকার প্রকৃত চেহারা বেরিয়ে এসেছে এক কথায় তা ভয়ংকর। সব সময় পরিপাটি অসম্ভব ব্যক্তিত্বের অধিকারী পান্নার ভদ্র চেহারার আড়ালে যে কুৎসিত চেহারা লুকিয়ে ছিল তা এতদিন কাউরের বিশ্বাসই হয়নি। অসংখ্য ছাত্রীর সাথে পান্না ও তার সহযোগীদের যৌন কেলেংকারী ও সেসব অন্তরঙ্গ মুহূর্তেও দৃশ্য গোপনে ভিডিও ধারণ করে মোবাইল ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় কুষ্টিয়াবাসী যেন হতবাক হয়ে গেছে। এ সব ঘটনা জানাজানি হওয়ার পর এবং পান্নার বিরম্নদ্ধে মামলা দায়ের হলে সম্প্রতি স্ত্রী আফরোজা আক্তার চুমকী লম্পট স্বামীকে তালাক দেয় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এ ঘটনায় পান্নার সহযোগী হিসেবে যাদের নাম এসেছে তারা সবাই কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মানুষ এবং পান্নার দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু। গত ১৫ জুন এক ছাত্রীর সাথে মোবাইলে ছবি তোলার সূত্র ধরে স্থানীয় যুবকরা হেলাল উদ্দিন পান্নাকে গণপিটুনী দিয়ে তার মোবাইল কেড়ে রেখে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে বের হয়ে আসে গোপন ক্যামেরায় ধারণ করা অসংখ্য ছাত্রীর সাথে পান্নার যৌন কেলেংকারীর একাধিক ভিডিও ক্লিপ। ঘটনা জানা জানি হয়ে গেলে সুচতুর পান্না নিজেকে বাঁচাতে এবং ঘটনার মোড় অন্যদিকে ঘোরাতে ট্রাম কার্ড হিসেবে প্রকৌশলী আলিমুজ্জামন টুটুল, সজলসহ কয়েক জনের অন্তরঙ্গ মুহূর্তের গোপনে করে রাখা ভিডিও ইন্টারনেট এবং মোবাইলে ছেড়ে দেয়। এ ঘটনায় গত ৭ জুলাই কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে শিক্ষক হেলাল উদ্দিন পান্না, তিন প্রকৌশলী টুটুল, সজল ও হাসানকে আসামী করে বাংলাদেশ পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) (৬) ও (৭) ধারায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় প্রকৌশলী হাসানুজ্জামান হাসানকে গ্রেফতার করে। এজাহারে নাম না দিলেও পরে মিডিয়ায় ব্যাপক লেখালেখি হওয়ায় পুলিশ পান্নার অপর সহযোগী যুবলীগ নেতা বীমা কর্মী মনিরুল ইসলাম মনোকে গ্রেফতার করে। মামলা দায়ের হওয়ায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, প্রকৌশলী শরিফুল ইসলাম সজল ও অপর প্রকৌশলী হাসানুজ্জামান হাসানকে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । এদিকে প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করলে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। সুত্র : কেকে নিউজ২৪.কম

কোন মন্তব্য নেই:

Popular Posts