কুষ্টিয়া দৌলতপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে প্রশাসনের উদ্যোগে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা
১১টায় ইবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের নেতৃত্বে র্যালিটি
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের
সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
শেষে বিজ্ঞান অনুষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইবি
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোহাম্মাদের
পরিচালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার,
উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক
ড. আবুল আহসান চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা
অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মামুনুর রশিদ, অধ্যাপক ড. সাইদুর
রহমান, ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন