M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

চুয়াডাঙ্গায় আ.লীগ নেতার বাড়িতে বোমা হামলা


চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শিবননগর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল করিমের বাড়িতে বোমা হামলা চালিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার শয়নকক্ষ লক্ষ করে পরপর তিনটি বোমা নিক্ষেপ করে। নিক্ষিপ্ত বোমা তিনটি বিকট শব্দে বিস্ফোরিত হলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কার্পসাডাঙ্গা ফাঁড়ি ও দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, দুটি মোটরসাইকেলে করে চারজন এই হামলায় অংশ নেয়। বোমা নিক্ষেপের পর হামলাকারীরা আব্দুল করিমের শয়নকক্ষের দরজা ও জানালায় ধারালো অস্ত্র দিয়ে ভাঙার চেষ্টা করে। তবে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। আওয়ামী লীগ নেতা আব্দুল করিম জানান, গত তিন মাস ধরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

কোন মন্তব্য নেই:

Popular Posts