বিয়ে শাদি কী চাট্টিখানি কথা! সেই বিয়ের পরিকল্পনাতেই এখন রাত দিন কাটছে
বলিউডের কিউট বেবি খ্যাত ক্যাটরিনা কাইফের। তবে তা নিজের নয়, বরং লন্ডনে
বোন নাতাশার বিয়ের পরিকল্পনাতেই এখন দিন কাটছে তার। জানা যায়, ক্যাট ও তার পরিবার নাতাশার বিয়ে সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য এখন লন্ডন রয়েছেন। আগামী মাসের মাঝামাঝি সময়ে লন্ডনে নাতাশার বিয়ে হওয়ার কথা রয়েছে।
ক্যাটের একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বোনের বিয়ে নিয়ে ব্যস্ততার কারণেই তাকে ঈদে মুম্বাই কিংবা বন্ধুদের পার্টিতে দেখা যায়নি। এ বিষয়ে ক্যাটের এক বান্ধবী জানান, বোনের বিয়ে নিয়ে সে খুবই উত্তেজিত। কখন কোনটা করতে হবে, কোথায় কোন সাজ হবে এ নিয়ে ডিজাইনারদের সঙ্গে কথা বলতে বলতেই দিন কাটছে তার।
শুধু তাই নয় বিয়েতে অতিথিদের আপ্যায়নে কী ব্যবস্থা করা যায় এ নিয়েও মুম্বাই ও লন্ডনের কয়েকটি বিখ্যাত রেস্টুরেন্টের সঙ্গে কথাও বলেছেন বলে জানান ক্যাটের ওই বান্ধবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন