M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

লুডু খেলাকে কেন্দ্র করে খুন

undefinedগোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উপজেলার নিলফায় লুডু খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রনি (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর ৭জন। নিহত রনি নিলফা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। সে নিলফা গ্রামের সোহরাব শেখের ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে নিলফা বাজারের একটি দোকানে আজগর ও সুবল নামের দুই বন্ধু অন্য বন্ধুদের সাথে নিয়ে লুডু খেলছিল। এসময় লুডু খেলাকে কেন্দ্র করে আজগর ও সুবেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে রনি তাদেরকে থামানোর চেষ্টা করলে আজগর লাঠি দিয়ে রনির মাথায় আঘাত করে। এতে রনি দোকানের মধ্যে মাটিতে পড়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে নিলফা গ্রামের দু’দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়লে রনিসহ দুই পক্ষের অন্ততঃ ৮জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রনি, অলি ও সুবেলসহ ৪জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে রনির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:

Popular Posts