M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

অর্ধনগ্ন হয়ে ক্যামেরাবন্দি হচ্ছেন অমৃতা


বহুদিন ধরেই বলিউডে অনুপস্থিত রয়েছেন সেক্সসিম্বল অভিনেত্রী অমৃতা অরোরা। ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণেই বলিউডে তেমন একটা সময় দিতে পারছিলেন না এ অভিনেত্রী। তাছাড়া গত কয়েক বছর বিদেশ সফর নিয়েও ব্যস্ত থেকেছেন তিনি। সর্বশেষ তিন বছর আগে বলিউডের একটি ছবিতে কাজ করেছিলেন অমৃতা। ছবির নাম ‘রাখ’। ২০১০ সালে মুক্তি পাওয়া এ ছবিটি তেমন একটা ব্যবসা সফলতা অর্জন করতে
পারেনি। এরপর গত তিন বছরে নতুন কোন ছবিতে অভিনয় করেননি অমৃতা। এমনকি ‘দাবাং-২’-এর জন্য তাকে এ কটি চরিত্রের জন্য প্রস্তাব করা হলেও তাতে কাজ করার তেমন আগ্রহ দেখাননি তিনি। যদিও পরবর্তীতে জানা গেছে চরিত্র ছোট হওয়ার কারণেই ‘দাবাং-২’-এ কাজ করেননি অমৃতা। তবে এবার নতুন খবর হলো, নতুন একটি ছবি নিয়ে চলতি বছরেই প্রত্যাবর্তন ঘটছে এ অভিনেত্রীর। ইতিমধ্যে সেই ছবির কাজ অনেকটা শেষ করেছেন। ছবির নাম ‘এক তো চান্স’। সাঈদ আক্তার মির্জা পরিচালিত এ ছবিতে বেশ কিছু দৃশ্যে অর্ধনগ্ন হয়ে ক্যামেরাবন্দি হচ্ছেন তিনি। পাশাপাশি একাধিক রগরগে দৃশ্যেও দেখা যাবে অমৃতাকে। অনেক দিন পর ফিরে তাই এ ছবির মাধ্যমে দর্শকদের তাক লাগাতে যাচ্ছেন এ অভিনেত্রী। ছবিতে অমৃতা ছাড়াও অভিনয় করেছেন আলী ফজল, পুরাব কোহলি প্রমুখ। থ্রিলারনির্ভর এ ছবিতে অমৃতা অভিনয় করেছেন একজন আধুনিক শহুরে তরুণীর ভূমিকায়, যে কিনা হঠাৎ করেই অন্ধকার জগতের মানুষদের সঙ্গে জড়িয়ে পড়েন। তিন বছর পর নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে অমৃতা বলেন, আমি চেয়েছিলাম একটি অন্যরকম ছবির মাধ্যমে বলিউডে ফিরতে। তেমনটাই হচ্ছে। আমি কখনই বলিউডে কাজ করতে গিয়ে কোন দৃশ্যে আপত্তি করিনি। এবারও তাই বেশ কিছু খোলামেলা দৃশ্যে কাজ করেছি। ঘনিষ্ঠ দৃশ্যেও থাকবে কিছু। জানি এ নিয়ে আলোচনা-সমালোচনা হবে। কিন্তু আমি তার জন্য একদমই প্রস্তুত।

কোন মন্তব্য নেই:

Popular Posts