M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

পাঁচ বছর পর…

পাঁচ বছর পর একটি পণ্যের মডেল হিসেবে কাজ করলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী নাফিজা। ঈদের পরদিনই ঢাকার বিভিন্ন লোকেশনে এ বিজ্ঞাপনের শুটিং হয়েছে। আনিসুজ্জামানের নির্দেশনায় ‘ফুওয়াং’-এর
একটি পণ্যের বিজ্ঞাপন এটি। নাফিজা বলেন, পাঁচ বছর আগে অমিতাভ রেজার নির্দেশনায় পিউর-এর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলাম। এরপর অনেক বিজ্ঞাপনেই কাজ করার অফার পেয়েছি। কিন্তু ব্যাটে-বলে মেলেনি। ‘ফুওয়াং’ পণ্যের বিজ্ঞাপনের কনসেপ্ট যেমন ভাল লেগেছে, ঠিক তেমনি আমার চরিত্রটিও ভাল লাগার মতো। তাই কাজটি করেছি। আশা করি সবার ভাল লাগবে। খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, নাফিজা লাক্স সুন্দরী হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই প্রথম বিজ্ঞাপন করেন গাজী শুভ্র’র নির্দেশনায় ‘সিটিসেল’-এর। এরপর আরও বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন তিনি।  এদিকে গত সোমবার ভোরের ফ্লাইটে নাফিজা থাইল্যান্ডে গেছেন ফারুক হোসেন রচিত ও মোস্তফা কামাল রাজ পরিচালিত দুটি খণ্ড নাটকের শুটিং-এ। শুটিং শেষে আগামী ২২-২৩শে আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে নাফিজা অভিনীত মাসুদ মহিউদ্দিন পরিচালিত ধারাবাহিক নাটক ‘মায়া’ ও ‘নির্বিকার মানুষ’ জিটিভি ও বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। ‘মায়া’ নাটকে নাফিজা নামভূমিকায় অভিনয় করেছেন।

কোন মন্তব্য নেই:

Popular Posts