M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

দৌলতপুর উপজেলা সংযোগ সড়কের বেহাল দশা

undefined

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাথে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের সংযোগ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বর্ষাকালে খানাখন্দে পানি জমে সড়কটি ডোবা নালায় পরিণত হয়েছে। কুষ্টিয়া সড়ক বিভাগের অবহেলার কারণে দরবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে

জানাযায়, কুষ্টিয়া-প্রাগপুর সড়কের তারাগুনিয়া থানামোড় থেকে দৌলতপুর উপজেলা সদর সংযোগ সড়কটির দৈঘ্য মাত্র কিলোমিটার। ২০০৩ সালে এই সড়কটি পুনঃ নির্মাণ করা হলেও অদ্যবধি সংস্কারের অভাবে সড়কটির জরাজীর্ণ দশায় পতিত হয়েছে। এটি উপজেলা সদর, দৌলতপুর থানা, দৌলতপুর সহকারী জজ আদালত, দৌলতপুর হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী বেসরকারী অফিস আদালতে যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় এখানকার জনগোষ্ঠীর ভোগান্তি চরমে পৌছেছে। গত ফেব্রুয়ারী মাসে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা থেকে তারাগুনিয়া থানামোড় পর্যন্ত অংশে সংস্কার করা হলেও সড়কের এই অংশটি এভাবেই পড়ে থাকে। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান হারেজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, সড়ক জনপথ বিভাগ কে বারবার বলার পরও তারা কোন পদক্ষেপ নেয়নি। ব্যাপারে সড়ক জনপথ বিভাগ কুষ্টিয়ার নিবার্হী প্রকৌশলীর কার্যালয়ে গত দিন একাধিকবার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেননি

কোন মন্তব্য নেই:

Popular Posts